বাইডেনের বাড়িতে ৪ ঘণ্টা তল্লাশি

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের রেহরোথ এলাকার বাড়িতে টানা চার ঘণ্টা তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। গোপন নথির রাখার খবরে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ তল্লাশি চালায় এফবিআই। তল্লাশি চলাকালে সহযোগিতা করেন বাইডেনের আইনজীবীরা। 

তবে বাইডেনের ওই বাড়ি থেকে কোনো গোপনীয় নথি পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাইডেনের ব্যক্তিগত আইনজীবী বব বাউয়ার। এক বিবৃতি তিনি জানান, বাইডেনের বাড়ি থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যা ক্লাসিফায়েড বা গোপনীয় হিসেবে উল্লেখ করা ছিল।

তবে বেশ কিছু নথি ও হাতে লেখা নোট, যা বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময়ে লিখেছিলেন, তা পর্যালোচনার জন্য সংগ্রহ করেছে তদন্তকারীরা। 

এর আগে ডেলাওয়ারের উইলমিংটনের বাড়ি এবং ওয়াশিংটনের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথি পাওয়া গিয়েছিল। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং প্রেসিডেন্ট নির্বাচনের সময় জো বাইডেন যে কাজগুলো করেছিলেন, তার নথি পাওয়া গেছে।

খবর: বিবিসি

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ‘আব্বা’ ডেকেও রেহা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি স্কুলের ভর্তিতে ১৪% এবং বেসরকারিতে ১৫ শতাংশ কোটার প্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে পোস্ট, গাজীপুরে এনসিপি নে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬