মিশরে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩

০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
মিশরে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩

মিশরে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩ © সংগৃহীত

মিশরের রাজধানী কায়রোর একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ৩২ জন। খবর ওয়াশিংটন পোস্টের।

বুধবার (১ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব কায়রোর মাতারিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুরে নূর মোহাম্মদি হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি দাতব্য সংস্থার মাধ্যমে পরিচালিত হয় হাসপাতালটি। রেডিওলোজি ডিপার্টমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে। অবশ্য আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দগ্ধদের রাজধানীর অন্য একটি হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে। আগুনে পোড়ার পাশাপাশি হাড় মচকানো এবং শ্বাসকষ্টে ভুগছেন অনেকে।

আরও পড়ুন: জানুয়ারিতে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরেছে ৮০ প্রাণ

উল্লেখ্য, ২০২০ সালে কায়রোর একটি বেসরকারি হাসপাতালে হওয়া অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন ৭ করোনা রোগী।

ট্যাগ: মৃত্যু
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ‘আব্বা’ ডেকেও রেহা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি স্কুলের ভর্তিতে ১৪% এবং বেসরকারিতে ১৫ শতাংশ কোটার প্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে পোস্ট, গাজীপুরে এনসিপি নে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬