বিটিএসের সঙ্গে দেখা করতে বাড়ি ছেড়ে পলায়ন পাকিস্তানের দুই কিশোরীর

১২ জানুয়ারি ২০২৩, ১২:৫৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

© সংগৃহীত

গত সপ্তাহে নিখোঁজ হয়েছিল পাকিস্তানের ১৩ ও ১৪ বছর বয়সী দুই কিশোরী। অবশেষে তাদের সন্ধান পাওয়া গেছে বাড়ি থেকে ৭৫০ মাইল দূরে। দেশটির পুলিশ জানিয়েছে, কে-পপ ব্যান্ড বিটিএসের সঙ্গে দেখা করতে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়েছিল তারা। খবর সিএনএনের।

গত শনিবার (৭ জানুয়ারি) এই দুই কিশোরী করাচির কোরাংগি থেকে নিখোঁজ হয়। তাদের বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি ডায়েরি থেকে তাদের দক্ষিণ কোরিয়ায় যাওয়ার পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। কোরাংগির সিনিয়র পুলিশ সুপারিন্টেনডেন্ট আবরাইজ আলী আব্বাসী এক ভিডিও বক্তব্যে এ কথা জানান। 

আব্বাসী বলেন, ডায়েরিতে তারা ট্রেনের টাইমটেবিল লেখা। ওতে লেখা ছিল, মেয়ে দুটি আরেক বন্ধুর সঙ্গে পালাবে। এরপর পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়ে অবশেষে লাহোরে দুই কিশোরীর সন্ধান পায়। শহরটিতে তারা ট্রেনে করে গিয়েছিল।

আব্বাসী জানিয়েছেন, ঘরপালানো মেয়েদের করাচিতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তিনি সন্তানদের 'স্ক্রিন টাইম' নজরদারিতে রাখার অনুরোধও করেন বাবা-মায়েদের। 

বিশ্বজুড়েই কে-পপের বিপুলসংখ্যক ভক্ত রয়েছে। বিটিএস সবচেয়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ডগুলোর অন্যতম। সাত সদস্যের কোরিয়ান বিটিএস ব্যান্ডের সবচেয়ে বয়স্ক সদস্য জিন বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেওয়ায় ব্যান্ডটি এক বছরের বিরতি নিয়েছে। ৩০ বছর বয়সি জিনের সামরিক সেবা গত বছরের ১৩ ডিসেম্বর শুরু হয়। ১৮ মাস থেকে সেনাবাহিনীতে কাজ করতে হতে পারে।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ‘আব্বা’ ডেকেও রেহা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি স্কুলের ভর্তিতে ১৪% এবং বেসরকারিতে ১৫ শতাংশ কোটার প্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে পোস্ট, গাজীপুরে এনসিপি নে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬