দেবের ‘বাঘা যতীনে’ নায়িকা হচ্ছেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী

০৯ জানুয়ারি ২০২৩, ১০:২৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
দেবের বাঘা যতীন সিনেমার পোস্টার

দেবের বাঘা যতীন সিনেমার পোস্টার © আনন্দবাজার

দেব এন্টারটেনমেন্ট প্রযোজিত, অরুণ রায় পরিচালিত নির্মিত হচ্ছে ছবি ‘বাঘা যতীন’। এর নায়িকার জন্য খোঁজা হচ্ছিল নতুন মুখ। প্রচুর অডিশন শেষে মিলেছে সন্ধান। নতুন নায়িকাকে নাকি ঠিক করে ফেলেছেন পরিচালক।

বিভিন্ন কলেজ ঘুরে অডিশন নিয়েছেন পরিচালক ও প্রযোজনা সংস্থা। ছয় হাজার জনের অডিশনের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে এক জন। নতুন নায়িকার সঙ্গে আগে সিনেমা জগতের কোনও যোগসূত্র ছিল না, পুরোপুরি নতুন মুখ।

এমনটাই খুঁজছিলেন বলে জানিয়েছেন অভিনেতা ও প্রযোজক দেব। তিনি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। নাম সৃজলা দত্ত। সৃজলা বলতে অনেকেই ভাবতে পারেন ছোট পর্দার অভিনেত্রী সৃজলা গুহর নাম। তবে এ সৃজলা সম্পূর্ণ আলাদা। এ ছবিতে অভিনয় করবেন অভিনেতা রোহন ভট্টাচার্যও।

‘এগারো’, ‘বিনয়, বাদল দীনেশ’ ছবি পরিচালনা করেছেন অরুণ। এবার দেব কে নিয়ে শুরু করবেন ‘বাঘা যতীন’ ছবির কাজ। এর আগে পরিচালক বলেছিলেন, আমি গত দেড় বছর ধরে লিখছি। এর বেশি আর কিচ্ছু জানি না। আগামী ফেব্রুয়ারি থেকে ছবির শুটিং শুরু হবে। খবর: আনন্দবাজার।

কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬