অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে তরুণীর মৃত্যু

০৭ জানুয়ারি ২০২৩, ০২:০৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে ভারতের কেরালায় এক ২০ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে রাজ্যটির কাসারগড় জেলায় হাসপাতালে ওই নারীর মৃত্যু হয় বলে জানিয়েছে এনডিটিভি।

২০ বছর বয়সী অঞ্জু শ্রী পার্বতী গত ৩১ ডিসেম্বর স্থানীয় হোটেল রোমানসিয়া থেকে অনলাইনে অর্ডার করে কুঝিমন্তী নামের বিরিয়ানি এনে খেয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, এরপর অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশের এক কর্মকর্তা বলেন, মারা যাওয়া তরুণীর মা-বাবা থানায় অভিযোগ দেয়ার পর একটি মামলা হয়েছে। শনিবার সকালে তিনি মারা গেছেন। ফরেনসিক রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ঘটনার বিষয়ে প্রতিবেদন জমা দিতে ফুড সেফটি কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে। মেয়েটির চিকিৎসার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

মন্ত্রী জানান, হোটেল থেকে আনা খাবারের বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হোটেলটির লাইসেন্স বাতিল করা হবে।

কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬