বাংলাদেশি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

০৬ জানুয়ারি ২০২৩, ০৪:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বস্টনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী ফয়সাল আরিফ (২০)। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রের স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ক্যামব্রিজে পুলিশ দপ্তরের সামনে এ বিক্ষোভ করেন তারা। এছাড়াও আগামী সোমবার (৯ জানুয়ারি) ক্যামব্রিজ সিটি হলের সামনে আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ সময় বিক্ষোভকারীরা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের আদলে ‘বাংলাদেশি লাইভস ম্যাটার টু’ বলে স্লোগান দেন। এক বিক্ষোভকারী বলেন, পুলিশ চাইলেই তাকে সেভ করতে পারত। তবে তা করা হয়নি। সেজন্য আমরা বিক্ষোভ করছি। 

নিহত শিক্ষার্থী ফয়সালের বাবা বলেন, আমার ছেলের ব্যাকগ্রাউন্ড যাচাই করে দেখতে পারেন। আমি এ ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

আরও পড়ুন: সপ্তম শ্রেণির বইয়ে তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান ঋতু

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে  ফয়সাল আরিফ (২০) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে দেশটির ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। তার বাবা মুজিবর রহমান বোস্টন আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬