লটারিতে শত কোটি টাকা জিতলেন পিকআপ চালক মোহাম্মদ

০৪ জানুয়ারি ২০২৩, ০৯:২৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
মোহাম্মদ রেফুল

মোহাম্মদ রেফুল © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে বসবাস করেন বাংলাদেশী প্রবাসী মোহাম্মদ রেফুল। তিনি পেশায় একজন পিকআপ চালক। ১২ বছর ধরে আমিরাতে বসবাস করছেন।

তিনি গত ১০ ডিসেম্বর আবুধাবি বিমানবন্দরের ডিউটি ফ্রি শপের মেগা র‍্যাফেল ড্র এর একটি টিকিট কিনেছিলেন। সম্প্রতি এই লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

এতে ৩৫ মিলিয়ন দিরহামের বিগ টিকেট ড্র জিতছেন রেফুল। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮ কোটি ১৭ লাখ টাকা।

জানা গেছে, মোহাম্মদ রেফুল লটারী জেতার পর কর্তৃপক্ষ বারবার চেষ্টা করেও ফোনে তাকে পাচ্ছিলেন না। পরে যখন তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয় তখন তিনি লটারি জেতার আনন্দে আত্মহারা হয়ে যান।

রেফুল জানান, তিনি গত ৯ বছর ধরে ডিউটি ফ্রি শপের টিকেট কিনছেন। কিন্তু কখনো ভাবেননি যে তিনি লটারি জিততে পারবেন। তবে পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন তা তিনি এখনো ঠিক করেননি।

ট্যাগ: প্রবাস
বে ফুটওয়্যার নিয়োগ দেবে ১০ চীনা দোভাষী, আবেদন ২৮ অক্টোবর প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির মিছিলে ‘ছাত্রলীগ, যুবলীগের নামে স্লোগান’, তদন্তে কম…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় যে স্ট্র্যাটেজিতে পড়ে নবম হয়েছিলেন, এ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পিএইচডি করতে অক্সফোর্ডে যাচ্ছেন মাভাবিপ্রবির শিক্ষার্থী 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে হারাল ব্রাজিল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল পুজার ছুটি, স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটি …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬