ভারতীয় কাশির সিরাপে এবার ১৮ শিশুর মৃত্যু উজবেকিস্তানে

২৯ ডিসেম্বর ২০২২, ১২:৩২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
কাশির সিরাপ

কাশির সিরাপ © ফাইল ছবি

ভারতীয় একটি কোম্পানির তৈরি সর্দি-কাশির সিরাপ খেয়ে এবার ১৮ শিশুর মৃত্যু হয়েছে। এমন দাবি করেছে উজবেকিস্তান। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও এ বিষয়ে একটি বিবৃতিও দিয়েছে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে একই কারণে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর পর সতর্কবার্তা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিবৃতিতে তারা জানিয়েছে, নয়ডাভিত্তিক মেরিয়ন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ খেয়েছিল দেশটির ২১ জনের মধ্যে ১৮ শিশু। সিরাপটি গ্রহণের পরই শিশুদের তীব্র শ্বাসকষ্ট হয় এবং তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। সিরাপটি সর্দি ও ফ্লুর উপসর্গের চিকিৎসা হিসেবে এটি বাজারজাত করা হয়ে থাকে।

তবে, ওই সিরাপের ল্যাবরেটরিতে প্রাথমিক পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, বিষাক্ত ইথিলিন গ্লাইকল রয়েছে ডক-১ ম্যাক্স সিরাপে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ ছাড়াই শিশুদের খাওয়ানো হয়েছিল সিরাপগুলো। আর সিরাপটি আমদানি করেছিল উজবেকিস্তানে কুরাম্যাক্স মেডিক্যাল নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

এ নিয়ে বার্তা সংস্থা রয়টার্স মেরিয়ন বায়োটেক, কুরাম্যাক্স মেডিক্যাল এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে সংশ্লিষ্টরা তাতে কোনো সাড়া দেয়নি। 

এর আগে, ভারতীয় কোম্পানির চার ধরনের কফ সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর পর বৈশ্বিক সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি তাদের সতর্ক বার্তায় জানিয়েছে, ভারতীয় কোম্পানি মাইডেন ফার্মাসিউটিক্যালস কাশির সিরাপগুলো উৎপাদন করেছিল। ডব্লিউএইচও আরও বলছে, নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি এই সিরাপগুলোর। শিশুদের মৃত্যু হওয়ার সঙ্গে কফ সিরাপগুলোর সম্পর্ক থাকতে পারে বলেও জানায় সংস্থাটি।

ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলা ‘ফটিকছড়ি উত্তর’
  • ৩০ জুন ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে বেড়েছে ছাত্রী, কমেছে ছাত্র
  • ৩০ জুন ২০২৬
মাত্র ১২০ টাকা ও বিনা সুপারিশে পুলিশে চাকরি পেলেন রাউজানের …
  • ৩০ জুন ২০২৬
নাটকীয় জয়ের পর যা বললেন আশরাফ হাকিমি
  • ৩০ জুন ২০২৬
চার বিসিএসে ব্যর্থ, পঞ্চমবারে তথ্য ক্যাডার শাহরিয়ার
  • ৩০ জুন ২০২৬
কোথাও প্রাকৃতিক দুর্যোগে এইচএসসি গ্রহণ বিঘ্নিত হলে সারা দেশ…
  • ৩০ জুন ২০২৬