বেশি ওজনের কারণে ব্রাজিলিয়ান মডেলকে বিমানে উঠতে বাঁধা

২৭ ডিসেম্বর ২০২২, ১০:৪৬ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
ব্রাজিলের মডেল হুলিয়ানা নেহেম

ব্রাজিলের মডেল হুলিয়ানা নেহেম © সংগৃহীত

ব্রাজিলের মডেল হুলিয়ানা নেহেম। অতিরিক্ত ওজন কিংবা স্থূলতার জন্য নিজেকে মেলা ধরা থেকে পিছু হটেননি তিনি। তবে এই অতিরিক্ত ওজনের কারণে তাকে পিছু হটতে বাধ্য করল কাতাঁর এয়ারওয়েজ। বিমানে উঠতে দেওয়া হয় ব্রাজিলের মডেল হুলিয়ানা নেহেমকে। যদিও এতে তোপের মুখে পড়তে হয়েছে উড়োজাহাজ কোম্পানিকেই । কারণ, বিমানে উঠেতে না পারায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আদালতে অভিযোগ করেন ব্রাজিলিয়ান এই মডেল। 

আদালত তার মানসিক অবস্থা বুঝতে পেরে অভিযোগটি আমলে নেয়। ক্ষতিপূরণ দেয়ার রায় দেন উড়োজাহাজ কোম্পানিকে। ক্ষতিপূরণ হিসেবে সেই মডেলকে চিকিৎসাবাবদ সপ্তাহে ৭৮ ডলার করে মোট ৩ হাজার ৭১৮ ডলার দিতে হবে। 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ব্রাজিলের আদালত উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজকে এই জরিমানা প্রদানের আদেশ দেন। খবর নিউ ইয়র্ক টাইমসের। 

আরও পড়ুন: মেট্রোরেলের প্রথম নারী চালক নোবিপ্রবির আফিজা

জানা যায়, গত মাসে পরিবার নিয়ে ছুটি কাটাতে লেবানন গিয়েছিলেন হুলিয়ানা। বৈরুত থেকে দোহায় ফেরার পথে এই ঘটনা ঘটে।

৩৮ বছর বয়সী এই মডেল ১ হাজার ডলার দিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিলেন। বিমানে ওঠার সময় এক কর্মী তাকে থামিয়ে বলে, আপনাকে তিন হাজার ডলার ফার্স্ট ক্লাসের টিকিট কেটে ভ্রমণ করতে হবে। কেন না ফার্স্ট ক্লাসের সিট আপনার জন্য পারফেক্ট। তখন তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি।

এছাড়া মডেল হুলিয়ানাকে জানানো হয় ফার্স্ট ক্লাসের টিকিট কাটলেও ফেরত দেওয়া হবে না তার ইকোনমি ক্লাসের টিকিটের অর্থ। এতে ক্ষিপ্ত হয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরপর অন্য ফ্লাইটে করে ফেরেন। দেশে ফিরেই বিমান সংস্থাটির নামে ব্রাজিলের আদালতে মামলা করেন।

উল্লেখ্য, শুধু মডেলিংই নয়, হুলিয়ানা নেহেম একজন ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করছেন। ইনস্টাগ্রামেও বেশ সক্রিয় তিনি। ১ লাখ ৬৮ হাজার মানুষ ফলোয়ারও রয়েছেন তাঁর।

দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার খোঁজ নিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু কাল
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলা বর্ষপঞ্জি বাংলাদেশে কতটা ব্যবহার হচ্ছে?
  • ১৪ এপ্রিল ২০২৬
ট্রাম্পের শুল্ক হুমকির পাল্টা ব্যবস্থা নিবে চীন
  • ১৪ এপ্রিল ২০২৬
‘১০ টাকা’ নিয়ে দুই শিশুর ঝগড়া, ভাতিজার হাতে চাচি খুন
  • ১৪ এপ্রিল ২০২৬
আউটলুক লাইট বন্ধের যে নির্দেশনা দিল মাইক্রোসফট
  • ১৪ এপ্রিল ২০২৬