বলিউড তারকা সুশান্ত সিং আত্মহত্যা করেননি

২৭ ডিসেম্বর ২০২২, ০৯:২০ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত মৃত্যর জট খুলছে না এখনও

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত মৃত্যর জট খুলছে না এখনও

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত হত্যা হয়েছে নাকি আত্মহত্যা করেছন এ নিয়ে সংশয় দীর্ঘদিন ধরে। আর সেই সংশয়কে এবার দাবিতে রুপ দিয়েছেন কুপার হাসপাতালের মর্গের এক কর্মী। রূপকুমার শাহ নামে মর্গের ওই কর্মীর দাবি, সুশান্তের দেহে এবং গলায় একাধিক ক্ষতের দাগ ছিল। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তখন কর্তৃপক্ষ তাকে ‘নীতি’ মেনে কাজের নির্দেশ দেন। 

একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রূপকুমার বলেন, সুশান্ত সিং রাজপুত যখন মারা যায়, তখন আমাদের কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য মোট পাঁচটি দেহ এসেছিল। পাঁচটির মধ্যে একটি দেহ ছিল ভিআইপির। ময়নাতদন্তের কাজের সময় জানতে পারি তিনি সুশান্ত সিং রাজপুত। তার শরীরে একাধিক এবং গলায় দুই থেকে তিনটি দাগ ছিল। ময়নাতদন্তের ভিডিও রেকর্ড করার দরকার ছিল। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুধুমাত্র দেহের ছবি তুলতে বলেন। তাদের নির্দেশ মেনেই কাজটা করেছিলাম।

আরও পড়ুন: বাগেরহাটে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

এছাড়াও মর্গকর্মী রূপকুমার শাহ বলেন, যখন সুশান্তের দেহ প্রথমবার দেখি, তখনই সিনিয়রদের বলি যে, আমার মনে হয় এটা আত্মহত্যার ঘটনা নয়। খুন হয়েছেন তিনি। আমি এটাও বলেছি যে, নিয়ম মেনেই আমাদের কাজ করা উচিত। যদিও সিনিয়ররা আমায় যত দ্রুত সম্ভব দেহের ছবি তুলে পুলিশের হাতে মরদেহ দিয়ে দিতে বলেন। রাতেই আমরা সুশান্তের মরদেহের ময়নাতদন্ত করেছিলাম।

উল্লেখ্য, করোনাকালীন বিশ্বব্যাপী লকডাউনের সময় ২০২০ সালের জুনে মুম্বাইয়ের নিজ গৃহ থেকে সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। তবে প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, আত্মহত্যাই করেছেন তিনি। যদিও তার পরিবার দাবি করে, খুন করা হয়েছিল অভিনেতাকে। মুম্বাই পুলিশের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং সিবিআই সুশান্তের মৃত্যুর তদন্ত করেছিল। 

ট্যাগ: বলিউড
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কার মধ্যেই মিয়ানমারে ফিরছে ১,৫০০ শরণার্থী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬