বার বার ফেল প্রেমিক, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় বসলেন প্রেমিকা

২৭ ডিসেম্বর ২০২২, ০৮:৩৬ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা © প্রতীকী ছবি

বার বার ফেল করেন প্রেমিক। মনের মানুষের জন্য তাই বড় ঝুঁকিই নিয়ে নিলেন প্রেমিকা। প্রেমিককে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাস করানোর জন্য নিজেই বসে গেলেন। ভারতের ওই তরুণীর প্রেমিক বীর নর্মদা দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের স্নাতকে পড়ুয়া শিক্ষার্থী।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, একাধিকবার পরীক্ষায় ফেল করেছেন তিনি। সরকারি চাকরি করেন প্রেমিকা। অথচ প্রেমিক পার হতে পারছেন না, তা মানতে পারেননি। প্রেমিকের পরীক্ষা নিয়ে তেমন মাথাব্যথাও নেই।

বর্ষশেষে উত্তরাখণ্ডে ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন তিনি। এ জন্য পরীক্ষায় বসবেন না। অথচ প্রেমিককে পাস করানোর জন্য উঠেপড়ে লেগেছিলেন প্রেমিকা। নিজেই পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন। নাম ও পরিচয়পত্রে ছবি বদলে পরীক্ষাকেন্দ্রে ঢুকেছিলেন। কেন্দ্রে থাকা অধ্যাপকও বিষয়টি টের পাননি।

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয়ে সহপাঠী ছাত্রীদের ছাড়া ক্লাস করবে না আফগান ছাত্ররা

নির্বিঘ্নে পরীক্ষা শুরু হয়। তবে গণ্ডগোল তৈরি হল পরে। পরীক্ষা দেওয়া এক যুবক দাবি করেন, ওই তরুণী প্রেমিকের হয়ে পরীক্ষা দিচ্ছেন। তাতেই সন্দেহের সূত্রপাত। এরপর কাগজপত্র ভালোভাবে খতিয়ে দেখেন পরীক্ষকরা। তাতেই সামনে আসে প্রকৃত ঘটনা। তরুণীর কাছ থেকে উত্তরপত্র কেড়ে নেওয়া হয়।

প্রতারণার দায়ে তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কাজের বিষয়ে জানতো না পরিবারের লোকজন। যোগাযোগ করা হয় তরুণীর প্রেমিকের সঙ্গেও। পরীক্ষা চলাকালীন উত্তরাখণ্ডে ছিলেন তিনি। হাতেনাতে ধরা পড়ায় শাস্তি হিসাবে তরুণীকে সরকারি চাকরি খোয়াতে হতে পারে। তার নিজের ডিগ্রিও বাতিল করে দেওয়ার সম্ভাবনা আছে।

জুলাই সেশনে এফসিপিএস-এমসিপিএস পরীক্ষায় আবেদন আহ্বান বিসিপিএ…
  • ২৫ মার্চ ২০২৬
কুমিল্লায় কুস্তি খেলতে গিয়ে খেলোয়াড়ের মৃত্যু
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগে পদসংখ্যা কমল ৬০৮টি
  • ২৫ মার্চ ২০২৬
নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসছে
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence