বিশ্ববিদ্যালয়ে সহপাঠী ছাত্রীদের ছাড়া ক্লাস করবে না আফগান ছাত্ররা

২৬ ডিসেম্বর ২০২২, ০১:০৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
তালিবান শাসকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নেমেছিলেন আফগান ছাত্রীরা

তালিবান শাসকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নেমেছিলেন আফগান ছাত্রীরা © সংগৃহীত

মেয়েরা বিয়েবাড়ি যাওয়ার মতো সেজেগুজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে বলে মন্তব্য করে মেয়েদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আফগানিস্তানের তালিবান শাসক। এবার শাসকের ঘোষণার প্রতিবাদ করে সহপাঠী বান্ধবীদের পাশে দাঁড়িয়েছে বন্ধুরা। তারা বলেন, যে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ নেই, সেই শিক্ষা চান না তারাও। মেয়েরা ক্লাস করতে না পারলে তারাও যোগ দেবেন না বিশ্ববিদ্যালয়ের ক্লাসে। 

রবিবার আফগানিস্তানের স্থানীয় চ্যানেল টোলো নিউজে দেখানো হয়েছে ছাত্রদের এই প্রতিবাদ। এসময় মোজাম্মেল নামে এক ছাত্রকে বলতে শোনা যায়, আমাদের এই ক্লাস বয়কট চলবে। যতক্ষণ না মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা খুলছে, আমরাও আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ বন্ধ রাখব। দরকারে আর এমন শিক্ষা নেবই না। 

হিজাবে, মাস্কে মুখ ঢেকে তালিবান শাসকের বিরুদ্ধে দুঃসাহসী প্রতিবাদ জানাতে নেমেছিলেন আফগান ছাত্রীরা। তারা বলেছেন, এমন নিষেধাজ্ঞা মেনে বাড়িতে বসে থাকার চেয়ে মাথা কাটা যাওয়াও ঢের ভাল। যদিও বিক্ষোভকারী সেই ছাত্রীদের মার ধর করে ছত্রভঙ্গ করে দেন তালিবান নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন: শিক্ষার্থীদের মধ্যে মাদকের অপব্যবহার বেড়েছে

এই ঘটনার পরই ছাত্রীদের পাশে দাঁড়িয়ে ক্লাস বয়কট করেন ছাত্ররা। বস্তুত, আফগানিস্তানের টিভি চ্যানেলের ওই সংবাদে জানানো হয়েছে, ছাত্রীদের ক্লাসে ফেরানোর দাবিতে আন্দোলন শুরু করেছেন কাবুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বড় অংশও। তফিকুল্লাহ নামের এক অধ্যাপক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমরা ইসলামিক এমিরেটসের কাছে অনুরোধ করেছি অবিলম্বে আমাদের বোনেদের ক্লাসে ফেরানোর জন্য।

প্রসঙ্গত, ডিসেম্বরের শুরুতেই মেয়েদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান। তারও আগে মেয়েদের একা রাস্তায় বেরনো, বিভিন্ন কর্মক্ষেত্র থেকে মহিলা কর্মীদের বাতিল করার মতো সিদ্ধান্ত নিয়েছে তালিবান। যা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার মুখে পড়েছে।

ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence