পরীক্ষায় প্রেমিককে পাশ করাতে তরুণীর কাণ্ড!

২৫ ডিসেম্বর ২০২২, ০৮:৪২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

এক তরুণী হাতেনাতে ধরা পড়েছেন প্রেমিকের হয়ে পরীক্ষা দিতে গিয়ে। ভারতের গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ে ঘটেছে ঘটনাটি। 

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বীর নর্মদ দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষায় সম্প্রতি ওই তরুণী অংশ নেন। ওই তরুণীর প্রেমিক ঘুরতে গিয়েছিলেন। পরীক্ষার জন্য তার কোনো প্রস্তুতিও ছিল না। পরীক্ষার দিন তিনি ছিলেন উত্তরাখণ্ডে। 

আরও পড়ুন: শিক্ষার্থীদের মধ্যে মাদকের অপব্যবহার বেড়েছে

তার হয়ে পরীক্ষা দিতে যান ওই তরুণী। নাম ও পরিচয়পত্রে ছবি বদলে পরীক্ষা কেন্দ্রে ঢুকেন তিনি। প্রেমিককে পাশ করানোই ছিল তার একমাত্র লক্ষ্য। কিন্তু রক্ষা হয়নি তরুণীর। তার কারসাজি ধরা পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, ওই তরুণী সরকারি চাকরি করেন। এ ঘটনায় শাস্তি হিসাবে তার চাকরি চলে যেতে পারে। এমনকি তার নিজের যাবতীয় ডিগ্রিও বাতিল করে দেওয়া হতে পারে।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত তরুণীর সঙ্গে ছাত্রের পরিচয় দীর্ঘ দিনের। তারা স্কুলজীবন থেকে একে অপরের বন্ধু। 

ট্যাগ: পরীক্ষা
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কার মধ্যেই মিয়ানমারে ফিরছে ১,৫০০ শরণার্থী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬