অন্তঃসত্তা ছাত্রীদের ৬০ দিন মাতৃত্বকালীন ছুটি দিচ্ছে কেরালার বিশ্ববিদ্যালয়

২৪ ডিসেম্বর ২০২২, ১১:১৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM

© সংগৃহীত

অন্তঃসত্তা ছাত্রীদের ৬০ দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেরালা অঙ্গরাজ্যের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় (এমজিইউ)। ১৮ বছর বা তার বেশি বয়সী ডিগ্রি ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা এই ছুটি নিতে পারবেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) সিন্ডিকেটে বৈঠকের পর একটি নোটিশ ইস্যু করা হয়। বৈঠকে উপ-উপাচার্য সিটি অরবিন্দ কুমার সভাপতিত্ব করেন।

প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে সমীক্ষা করার জন্য গঠিত কমিটির সুপারিশ অনুমোদন করেছে সিন্ডিকেট।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সন্তান হওয়ার আগে বা পরে মাতৃত্বকালীন ছুটি নেওয়া যেতে পারে, তবে শুধু প্রথম বা দ্বিতীয় গর্ভাবস্থার জন্য এই ছুটি। অধ্যয়নকালে একবার মঞ্জুর হবে এই ছুটি।

এতে আরও বলা হয়েছে, এক কোর্সে একবার মাতৃত্বকালীন ছুটি কাটানোর পর কোনো শিক্ষার্থী যদি ওই কোর্সে থাকা অবস্থায় কখনও গর্ভপাতের শিকার হন, সেক্ষেত্রে তাকে ১৪ দিনের ছুটি দেওয়া হবে।

ওই নোটিশে আরও বলা হয়, মাতৃত্বকালীন ছুটির জন্য অবশ্যই চিকিৎসকের সার্টিফিকেটসহ সবধরনের কাগজপত্র জমা দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কার মধ্যেই মিয়ানমারে ফিরছে ১,৫০০ শরণার্থী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬