আফগানিস্তানে নারী শিক্ষার্থীদের কান্নার ভিডিও ভাইরাল

২২ ডিসেম্বর ২০২২, ১০:১৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM

© সংগৃহীত

তালেবান আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় ও স্কুলে নারী শিক্ষা নিষিদ্ধ করেছে। এর একদিন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে পরই শ্রেণিকক্ষে কান্নারত ছাত্রীদের একটি ভিডিও ।

গতকাল বুধবার টুইটারে ২৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। এতে দেখা যায়, শ্রেণিকক্ষভর্তি মেয়েশিক্ষার্থীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা শোনার পর কাঁদছে। ভিডিওটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

আফগানিস্তানের সাবেক সরকারের শরণার্থী ও পুনর্বাসন মন্ত্রণালয়ের পলিসি স্পেশাল অ্যাডভাইজার শবনম নাসিমির টুইটারে ভিডিওটি প্রায় ১৩ হাজার বার রিটুইট হয়েছে।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি করুন দক্ষিণ কোরিয়ায় 

তবে এ নিষেধাজ্ঞার পর দেশটিতে বিক্ষোভও হয়েছে। কাবুলে নারীদের ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারী নারীরা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের নিষিদ্ধ করে তালেবানের সরকার যে আদেশ জারি করেছে, তার প্রতিবাদ করছেন। বিক্ষোভকারীরা বলেন, ‘তারা বিশ্ববিদ্যালয় থেকে মেয়েদের বহিষ্কার করেছে। অধিকার প্রত্যেকের জন্য, নতুবা কারও জন্য নয়।’

হিজাব পরা প্রায় দুই ডজন নারী, যাদের অনেকে মাস্ক পরে বিক্ষোভ করেছেন। কাবুলের একটি রাস্তায় মিছিল করার সময় তাদের হাত তুলে স্লোগান দিতে দেখা যায়। গত বছরের আগস্টে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর দেশটির ক্ষমতায় আসে তালেবান।

হেরাত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষার্থী ওয়াহিদা ওয়াহিদ দুরানি বলেন, ‘আফগান নারীরা মৃত। তারা (সরকার) আমাদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে চলেছে। আমার মনে হচ্ছে, তারা শিগগিরই নারীদের নিশ্বাস নেওয়া নিষিদ্ধের ঘোষণা দেবে।’

ভিডিও দেখতে ক্লিক করুন

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি
  • ৩০ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষাকে শুধু প্রচলিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখলে…
  • ৩০ জুন ২০২৬
ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলা ‘ফটিকছড়ি উত্তর’
  • ৩০ জুন ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে বেড়েছে ছাত্রী, কমেছে ছাত্র
  • ৩০ জুন ২০২৬
মাত্র ১২০ টাকা ও বিনা সুপারিশে পুলিশে চাকরি পেলেন রাউজানের …
  • ৩০ জুন ২০২৬
নাটকীয় জয়ের পর যা বললেন আশরাফ হাকিমি
  • ৩০ জুন ২০২৬