জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের প্রধান বাংলাদেশের সারা

২১ ডিসেম্বর ২০২২, ০৩:২১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
সারা হোসেন

সারা হোসেন © সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার পরিষদের ইরানবিষয়ক তথ্যানুসন্ধান মিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের মানবাধিকার কর্মী সারা হোসেন। তিন সদস্যের ওই মিশনের অন্য দুই সদস্য হলেন, পাকিস্তানের শাহীন সরদার আলী এবং আর্জেন্টিনার ভিভিয়ানা ক্রিস্টিসেভিচ।

গতকাল মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার পরিষদের সভাপতি ফেদেরিকো ভিলেগাস এ নিয়োগ দেন। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ওয়েবসাইটে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের সারা হোসেন মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ২৪ নভেম্বর জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে ইরানবিষয়ক ওই স্বাধীন মিশন গঠনের সিদ্ধান্ত হয়। এ বছরের ১৬ সেপ্টেম্বর থেকে ইরানের নাগরিক বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষাসহ দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্তদের বিষয়ে তদন্ত করবে এ মিশন।

তিন সদস্যের এই মিশন ইরানে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ও পরিস্থিতি উপস্থাপন এবং অধিকার হরণের বিষয়ে প্রমাণ সংগ্রহ, একত্রীকরণ এবং বিশ্লেষণ করবে।  অর্পিত দায়িত্ব সম্পাদনের জন্য মিশনকে ইরানের সরকার, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর, মানবাধিকার পরিস্থিতির ওপর বিশেষ প্রতিবেদকসহ সব প্রাসঙ্গিক অংশীজনের সঙ্গে যুক্ত থাকার ক্ষমতা দেওয়া হয়েছে।

জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের সদস্যদের ২০২৩ সালের জুনে অনুষ্ঠেয় মানবাধিকার পরিষদের ৫৩তম অধিবেশনে হালনাগাদ পরিস্থিতি মৌখিকভাবে উপস্থাপনের অনুরোধ জানানো হয়েছে। এরপর মিশনের সদস্যদের পরিষদের ২০২৪ সালের মার্চে অনুষ্ঠেয় পরিষদের ৫৫তম অধিবেশনে তাঁদের তথ্যানুসন্ধানের বিষয়ে একটি সমন্বিত প্রতিবেদন উপস্থাপনের অনুরোধ জানানো হয়েছে।

 

ট্যাগ: জাতিসংঘ
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950