বিশ্বকাপে হারের পর ফ্রান্সজুড়ে বিক্ষোভ-ভাংচুর, পুলিশের লাঠিচার্জ

১৯ ডিসেম্বর ২০২২, ১২:১১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
বিশ্বকাপে হারের পর ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে

বিশ্বকাপে হারের পর ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে © আনন্দবাজার

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ফ্রান্সের বড় ধরনের বিক্ষোভ হয়েছে। রাস্তায় রাস্তায় নেমে ভাংচুর চালিয়েছে ক্ষুব্ধ মানুষ। তাদের সামলাতে লাঠিচার্জ করেছে পুলিশ। কাঁদানে গ্যাস ছোড়া হয়েঠে। বিশ্বকাপে হার মেনে নিতে না পেরে বিক্ষোভ করেন মানুষ।

আর্জেন্টিনার সঙ্গে তীব্র লড়াইয়ে পরাজিত হয়েছে ফ্রান্স। টাইব্রেকারে নিয়েও জিততে পারেননি তাঁরা। এ হার মানতেই পারছেন না সমর্থকরা। রোববার রাতে রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। উত্তেজিত ভক্তদের সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমেও উত্তাল রাজপথের ছবি ছড়িয়ে পড়েছে।

আরো পড়ুন: আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

ফাইনাল ম্যাচ দেখার জন্য কোনও শহরে ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতি দেয়নি ফ্রান্স সরকার। ফলে রোববার ফাইনাল ম্যাচ দেখার জন্য শহরের নানা প্রান্তে বার ও রেস্তরাঁয় জড়ো হয়েছিলেন মানুষ। কিন্তু স্বপ্নভঙ্গের সাক্ষী থেকেছেন, অধরা থেকেছে বিশ্বকাপ।

ফ্রান্সের রাস্তায় বিক্ষোভ ঠেকাতে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে ফাইনালের পর প্যারিসে আর্জেন্টিনার দূতাবাসের ছবিটা ভিন্ন ছিল। সেখানে আর্জেন্টিনার বহু সমর্থক জড়ো হয়ে জয় উদ্‌যাপন করেছেন।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬