চীন ও ভারতের সেনাবাহিনীর মাঝে আবারও সংঘর্ষ

১৩ ডিসেম্বর ২০২২, ১২:২১ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM

© সংগৃহীত

ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাতে অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সংঘর্ষে জড়িয়ে পড়ে দেশ দুইটির বাহিনী। 

প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন সেনা আহত হয়েছেন। তবে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের মতোই অরুণাচলের তাওয়াং সেক্টরে দ্বিপাক্ষিক সেনাস্তরের ‘রুল অব এনগেজমেন্ট’ মেনে কোনো পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি।

আরও পড়ুন: স্থায়ী ক্যাম্পাসে যেতে সময় পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে, শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় প্রবেশের চেষ্টা করলে ভারতীয় সেনা ‘দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ’ করে। সেই সময় সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হন।

দেশটির সেনাসূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, হাতাহাতি এবং লাঠি-পাথর নিয়ে সংঘর্ষে ভারতীয় সেনার ৬ জন জওয়ান ‘সামান্য আহত’ হন। তবে ঠিক কতজন চীনা সেনা হতাহত হয়েছে সেই সম্পর্কে কিছু বলা হয়নি। 

রিপোর্ট, অন্তত ৩০০ চীনা সেনা তাওয়াংয়ের ওই সেক্টরে অনুপ্রবেশ করে। তবে ভারতীয় সেনা প্রস্তুত থাকায় চীনা সেনারা সুবিধা করতে পারেনি। পরবর্তীতে দ্বিপাক্ষিক ঊর্ধ্বতন সেনা স্তরের আলোচনায় মুখোমুখি অবস্থান থেকে ‘সেনা পেছানো’ (ডিসএনগেজমেন্ট)-র বিষয়ে ঐকমত্য হয়। ইতোমধ্যে তা কার্যকরও হয়েছে।

এর আগে গালওয়ান ভ্যালিতে ২০২০ সালে জুনে দেশ দুইটির বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সেই সময় সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে। অন্যদিকে ৪০ জনের বেশি চীনা সেনা হতাহত হয় বলে দাবি করে ভারত। 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950