ভারতের কর্ণাটকের ঘটনা

বোরকা পরে হিন্দি গানের তালে নেচে বহিষ্কার ৪ কলেজছাত্র

০৯ ডিসেম্বর ২০২২, ১০:৩০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM

© সংগৃহীত

ভারতের কর্ণাটকের মেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে বোরকা পরে নেচে সাময়িক বরখাস্ত হয়েছেন চার ছাত্র। গত বুধবার সেন্ট জোসেফ নামের কলেজটির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে দেখা যায়, হিন্দি গান ছেড়ে বোরকা পরে নাচছে ওই চার ছাত্র।

কলেজটির প্রিন্সিপালের বরাত দিয়ে ভারতের এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ওই চার ছাত্রকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ।

একটি বিবৃতিতে কলেজ কর্তৃপক্ষ জানায়, যারা নেচেছে তারা মুসলিম ছাত্র ছিলেন। এটি অনুমোদিত অনুষ্ঠানের অংশ ছিল না। সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোনো কার্যক্রমকে সমর্থন বা ক্ষমা করে না কর্তৃপক্ষ।

২ ঈদে সরকারি ছুটির ঘোষণা দিল ক্যালিফোর্নিয়া 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক শহীদুলের বাসায় বিদ্যুৎ বিল এলো ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে আইনি জট, রাজনৈতিক কৌশলে আটকে সংস্কারের…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতান্ত্রিক যুক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬