ঢাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

০৭ ডিসেম্বর ২০২২, ০৭:৩০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
মার্কিন দূতাবাস

মার্কিন দূতাবাস © সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় রাজনৈতিক সমাবেশের কারণে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করেছে ঢাকায় দেশটির দূতাবাস। বুধবার (৭ ডিসেম্বর) মার্কিন দূতাবাসের এক বার্তায় সতর্কতার বিষয়টি জানানো হয়।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন আগামী বছরের জানুয়ারির আগে বা তার মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। এরইমধ্যে রাজনৈতিক দলের সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। সাধারণত নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ ক্রমবর্ধমানভাবে বাড়তে থাকে। বাংলাদেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দল আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে।

এমন পরিস্থিতি বিবেচনায় মার্কিন নাগরিকদের সতর্কতা অনুশীলন করা উচিত এবং মনে রাখা উচিত যে বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়াতে হবে এবং বড় সমাবেশের আশেপাশে থাকলে সতর্কতা অবলম্বন করুন।

এর আগে, মঙ্গলবার যুক্তরাজ্য তাদের ট্রাভেল অ্যাডভাইজরিতে ব্রিটিশ নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করেছে।

২ ঈদে সরকারি ছুটির ঘোষণা দিল ক্যালিফোর্নিয়া 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক শহীদুলের বাসায় বিদ্যুৎ বিল এলো ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে আইনি জট, রাজনৈতিক কৌশলে আটকে সংস্কারের…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতান্ত্রিক যুক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬