এবার অ্যাম্বার হার্ড আপিল করবেন জনি ডেপের বিরুদ্ধে

০৫ ডিসেম্বর ২০২২, ০২:৫৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
অ্যাম্বার হার্ড

অ্যাম্বার হার্ড © ফাইল ছবি

প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে আবারও মানহানির বিচার চাইছেন তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড। বুমশেল আদালতে তিনি হেরে গেছেন-বলে দাবি তার। এমন তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে। 

মানহানির বিচার চেয়ে অ্যাম্বার হার্ড তার আপিল দায়ের করেন চলতি মাসের শুরুতে। আপিলে তিনি অভিযোগ করেন, বিচারকালীন সময়ে তার যেখানে তিনি নির্যাতিত হয়েছিলেন বলে উল্লেখ করা রয়েছে এমন থেরাপি নোটগুলো বাতিল করা হয়েছিল। ফেয়ারফ্যাক্স কাউন্টি, ভার্জিনিয়ার বিচারক পেনি অ্যাজকারেটের শুনানিতে প্রমাণগুলো বাতিল করা হয়েছিল বলে জানান তিনি।

আরও পড়ুন: অপরিকল্পিত উচ্চশিক্ষা: মেধা আর অর্থ দুটোরই অপচয়

আর অ্যাম্বার হার্ডের আইনজীবী জানিয়েছেন, যেসব উদাহরণে অ্যাম্বার হার্ড একজন মেডিকেল পেশাদারের কাছে ডেপের অপব্যবহারের অভিযোগ এনেছিলেন। ট্রায়াল কোর্ট জুরিকে এমন বেশ কয়েকটি পৃথক উদাহরণ বিবেচনা করতে বাধা দেয় বলেও জানান তিনি।

এর আগে জনি ডেপ তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতেছিলেন। গত ১ জুন এ রায় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আদালত। এই দুই তারকার বিচ্ছেদ হয় ২০১৭ সালে। তার পরের বছরই অ্যাম্বার হার্ড জনি ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। এরপরই সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা করেন তার প্রাক্তন স্বামী জনি ডেপ। 

যদিও আদালত তার আদেশে এ সময় জনি ডেপের বিরুদ্ধে আনা হার্ডের পারিবারিক নির্যাতনের অভিযোগ সাজানো বলে উল্লেখ করেছেন। একইসাথে জনিকে ১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে অ্যাম্বার হার্ডকে নির্দেশ দিয়েছিল আদালত।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close