মিয়ানমারে ৭ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিল জান্তা সরকার

০৪ ডিসেম্বর ২০২২, ০৯:২২ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন

জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন © সংগৃহীত

মিয়ানমারে বিরোধীপক্ষ দমাতে মৃত্যুদণ্ডের হার বাড়িয়ে দিয়েছে জান্তা সরকার। গত সপ্তাহে সাতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এই নিয়ে দেশটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সংখ্যা দাঁড়াল ১৩৯ জনে। 

শনিবার (৩ ডিসেম্বর) জাতিসংঘের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি

সর্বশেষ এই মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্য করেনি জান্তার মুখপাত্র। ২০২১ সালের জানুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতা দখলে নেয় সামরিক জান্তা। এর পর থেকে দেশটিতে সংঘাত ও বিশৃঙ্খলা চলছেই।  

আরও পড়ুন: হাজারতম ম্যাচ রাঙিয়ে আর্জেন্টিনাকে কোয়ার্টারে তুললেন মেসি

এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, বুধবার মিয়ানমারের একটি সামরিক আদালত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে সাত শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিরোধীদের দমনে মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসেবে মিয়ানমারের সামরিক জান্তা ব্যবহার করছে বলে তীব্র সমালোচনা করেছেন তিনি। 

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইয়াঙ্গুন-ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গত এপ্রিল মাসে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একটি ব্যাংকে গুলি হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়।  

আরও পড়ুন: চবি ছাত্রলীগের সংঘর্ষে ৫০টি কক্ষ ভাঙচুর, আহত অন্তত ২০

দাগন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের এক বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ওপর মৃত্যুদণ্ড আরোপ করা সামরিক বাহিনীর প্রতিশোধমূলক কাজ। এ ছাড়া গত বৃহস্পতিবার চার তরুণ অ্যাক্টিভিস্টের মৃত্যুদণ্ডের খবরের তদন্ত জাতিসংঘ করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

স্থানীয় এক পর্যবেক্ষক সংস্থার তথ্যানুযায়ী, বিরোধীদের দমনে সামরিক জান্তার হাতে এখন পর্যন্ত দুই হাজার ২৮০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। বন্দি অবস্থায় এখনও আছেন ১১ হাজার ৬৩৭ জন। 

উপকূলের শিশুদের বদলে দিচ্ছে ‘ক্লাইমেট স্মার্ট এডুকেশন’
  • ৩০ জুন ২০২৬
ব্রাজিলের সামনে নরওয়ে নাকি আইভরি কোস্ট? কার বিপক্ষে সুবিধা…
  • ৩০ জুন ২০২৬
দুপুরের ছোট্ট ভাত ঘুমে বাড়ে কর্মক্ষমতা, কমে মানসিক চাপ
  • ৩০ জুন ২০২৬
১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেব কুবির স্বীকৃতি
  • ৩০ জুন ২০২৬
চলতি মাসে বেশি আসছে বিদ্যুৎ বিল, করণীয় জানাল মন্ত্রণালয়
  • ৩০ জুন ২০২৬
আর্সেনিক দূষণের ঝুঁকিতে দেশের ১১ ভাগ মানুষ : মির্জা ফখরুল
  • ৩০ জুন ২০২৬