ব্রাজিলের স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩ 

২৬ নভেম্বর ২০২২, ০৮:৫৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM
ব্রাজিলের স্কুলে বন্দুকধারীর হামলা

ব্রাজিলের স্কুলে বন্দুকধারীর হামলা © সংগৃহীত

ব্রাজিলের একটি স্কুলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত আরও ১১ জন। স্থানীয় সময় আজ শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে গুলিতে এই হতাহতের ঘটনা বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য এস্পিরিটো সান্তোর আরাক্রুজ শহরের দুটি স্কুলে গুলিবর্ষণ করে বন্দুকধারী।  

বিষয়টি নিশ্চিত করে শহরটির মেয়র লুইস কার্লোস কৌতিনিয়ো স্থানীয় সংবাদমাধ্যম সিবিএন রেডিওকে বলেছেন, ‘শুক্রবার সকালে বন্দুকধারী এবং একদল সন্ত্রাসী স্কুলে হামলা চালিয়ে তিন শিক্ষক ও এক কিশোরীকে হত্যা করে। ’ 

এস্পিরিটো সান্তোর গভর্নর রেনাটো কাসাগ্রান্ডে শুক্রবার এক টুইটার পোস্টে নিশ্চিত করেছেন যে, ‘নিরাপত্তা দল হামলাকারীকে পাকড়াও করেছে। তার বয়স ১৬ বছর, যে কিনা আরাক্রুজের দুটি স্কুলে হামলা চালায়। অপূরণীয় ক্ষতি ও শোক প্রকাশে আমি তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছি। আমরা কারণ অনুসন্ধান চালিয়ে যাব এবং শীঘ্রই আমরা নতুন ব্যাখ্যা পাব।’

ব্রাজিলে এই ধরনের সহিংসতা তুলনামূলকভাবে বেশ কম। ২০১১ সালে সর্বশেষ এই ধরনের সবচেয়ে ভয়ংকর ঘটনা ঘটেছিল। সে সময় একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ১২ শিশু মারা গিয়েছিল।  

ট্যাগ: ব্রাজিল
ধূপের ধোঁয়ায় ২০ বছরের জীবন, ৫-১০ টাকায় চলে নয়নের সংসার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকের নিহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ী ডিগ্রি কলেজে বিভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬