দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

২৫ নভেম্বর ২০২২, ১০:৪৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM
মুজাহিদুল ইসলাম রাসেল ভূঁইয়া

মুজাহিদুল ইসলাম রাসেল ভূঁইয়া © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্কড্রপসে মুজাহিদুল ইসলাম রাসেল ভূঁইয়া (৪০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সন্ত্রাসীরা।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাসেলের মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহত মুজাহিদুল ইসলাম রাসেল ভূঁইয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের আনিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির মরহুম হেদায়েত উল্লাহ ভূঁইয়ার (দনু মিয়া) ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সানা উল্যাহ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রাসেল ২০ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকা যান। সেখানে আফ্রিকার কানন  শহরে তিনি ব্যবসা শুরু করেন এবং স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। কিছুদিন আগে তিনি স্থানীয় ইন্ডিয়ান ক্যারেলা ব্যক্তির কাছে একটি ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করেন।  

তিনি আরো জানান, গত ২১ নভেম্বর রাসেল নিজ গাড়ি নিয়ে দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্কড্রপসে শহরে পাওয়া টাকা আদায় করতে গেলে ইন্ডিয়ান দুর্বৃত্তরা রাসেলকে এলোপাতাড়ি  পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করে। পরে লাশ গাড়িসহ জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পাওয়ায় স্ত্রী বিথী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আফ্রিকার পুলিশ নিখোঁজের তিনদিন পর একটি জঙ্গল থেকে স্থানীয় সময়  বৃহস্পতিবার গভীর রাতে গাড়িসহ তার মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই ফখরুল ইসলাম ভূঁইয়া হিমেল জানান, এ ঘটনায় জড়িত ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা রাসেলকে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম রিগান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের শাস্তি ও লাশ দ্রুত দেশে পাঠানোর জোর দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকালাবাসী।

২ ঈদে সরকারি ছুটির ঘোষণা দিল ক্যালিফোর্নিয়া 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক শহীদুলের বাসায় বিদ্যুৎ বিল এলো ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে আইনি জট, রাজনৈতিক কৌশলে আটকে সংস্কারের…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতান্ত্রিক যুক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬