মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

২৪ নভেম্বর ২০২২, ১২:৪৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
আনোয়ার ইব্রাহিম

আনোয়ার ইব্রাহিম © সংগৃহীত

দশকের পর দশক প্রচেষ্টার পর অবশেষে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দেশটির ১০তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। খবর আল জাজিরা

বৃহস্পতিবার আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মনোনীত করেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ। সপ্তাহখানেক আগে অনুষ্ঠিত ওই নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং দেশটি তার ইতিহাসে প্রথমবারের মতো নজিরবিহীন ভাবে ঝুলন্ত সংসদের সাক্ষী হয়।

নির্বাচনে সরকার গড়তে ১১২টি সিটে জয়ের প্রয়োজন ছিল। তবে নির্বাচনে কোনো দলই প্রয়োজনীয় সংখ্যক আসন নিশ্চিত করতে পারেনি। আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান পেয়েছিল ৮২টি আসন।পেরিকেতান নাসিওনাল পেয়েছে ৭৩টি আসন।

আরও পড়ুন: বাংলাদেশ তাঁত বোর্ডে চাকরির সুযোগ, বেতন ২২ হাজার।

ওই নির্বাচনে আনোয়ার বা সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি।

বার্তা সংস্থা বিবিসি বলছে, আনোয়ার ইব্রাহিম স্থানীয় সময় বিকেল ৫টায় মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

উল্লেখ্য, আনোয়ারের পাকাতান হারাপান পার্টি ২০১৮ সালে প্রথমবারের মতো ইতিহাস তৈরি করে তৎকালীন বারিসান ন্যাশনালের রাজত্বের অবসান ঘটায়। কিন্তু দুই বছর পরই এটি ক্ষমতা হারায়। মূলত তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলে শাসক জোট ভেঙে পড়ে এবং মালয়েশিয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিমজ্জিত হয়।

রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬
মুমেকের সাবেক অধ্যক্ষসহ দুই চিকিৎসককে ‘হয়রানিমূলক’ বদলির প্…
  • ১৪ এপ্রিল ২০২৬