বিয়ে না করায় গায়ে আগুন দিয়ে বান্ধবীকে জড়িয়ে ধরলেন বিশ্ববিদ্যালয়ছাত্র

২২ নভেম্বর ২০২২, ০২:১৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
ডক্টর বাবাসাহেব অম্বেডকর মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়

ডক্টর বাবাসাহেব অম্বেডকর মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সহপাঠী বান্ধবীকে প্রেম নিবেদন করেছিলেন। তাকে বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় নিজের গায়ে আগুন দিয়ে সহপাঠিনীকে জড়িয়ে ধরন গবেষক ছাত্র।

সোমবার (২১ নভেম্বর) ভারতের মহারাষ্ট্রের অওরঙ্গাবাদের ডক্টর বাবাসাহেব অম্বেডকর মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর আন্দবাজার পত্রিকা।

জানা যায়, ওই দুজনেই প্রাণীবিদ্যার বিভািগের শিক্ষার্থী এবং ডক্টর বাবাসাহেব অম্বেডকর মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়ে পিএচডি করছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেন্দ্রে প্রোজেক্টের কাজ করছিলেন ওই ছাত্রী। হঠাৎই সেখানে ঢুকেই চিৎকার চেচামেচি শুরু করেন তিনি ওই ছাত্র। জানতে চান কেন তার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি। কী কারণে তার সঙ্গে মিশতে চান না সহপাঠিনী।

আরও পড়ুন: পদ্মা ও মেঘনা নামেই হচ্ছে নতুন দুই বিভাগ।

এর কিছু ক্ষণের মধ্যেই নিজের গায়ে পেট্রল ঢেলে নেন তিনি। লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে সহপাঠিনীকে জড়িয়ে ধরেন তিনি। পুরো ঘটনায় হতচকিত যান উপস্থিত লোকজন।

পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসংকরা জানিয়েছেন দুজনের অবস্থাই আশঙ্কাজনক। ওই ছাত্রের শরীরের ৯০ শতাংশ এবং ছাত্রীর শরীরের ৫০ শতাংশ অংশ পুড়ে গিয়েছে।

পুলিশ আরও জানায়, পুলিশের তরফে দুজনের পরিবারে খবর দেওয়া হয়। ছাত্রীর পরিবার ওই ছাত্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেছে।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬