বাড়ির ছাদে আছড়ে পড়ল বিমান

২২ নভেম্বর ২০২২, ১১:১২ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা, নিহত ৮

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা, নিহত ৮ © সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার মধ্যাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহী নিহত হয়েছেন। এনডিটিভি জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু। 

সোমবার (২১ নভেম্বর) কলম্বিয়ার ওলায়া হেরেরা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি মধ্যাঞ্চলীয় মেডেলিন শহরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

এতে ঘটনাস্থলেই বিমানের ছয় যাত্রী ও দুই ক্রু নিহত হন। বিমানটিতে মোট কতজন ছিলেন, তা-ও স্পষ্ট নয়। তবে দুর্ঘটনাস্থলে আর কেউ হতাহত হননি বলে জানা গেছে। তবে এতে এলাকার বেশ কয়েকটি ঘর ও সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। বিমানটিকে বিমানবন্দরে ফেরত আসতে বলা হলেও তা সম্ভব হয়নি। কলম্বিয়ার মেডিলিন শহরের একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয় এটি। ওই সময় আকাশে কালো ধোঁয়া দেখা যায়। বিমানটি যে ভবনে বিধ্বস্ত হয়েছে, সেখানকার কোনো বাসিন্দার ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন: ঢাকায় ম্যানহোলে পড়ে আহত হলেন জার্মান উপরাষ্ট্রদূত

দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবার কর্মীদের উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মেডিলিন শহরের মেয়র ড্যানিয়েল কুয়েনতিরো এক টুইট বার্তায় জানান, বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সব ধরনের সহযোগিতা করবে।  

সূত্র: এনডিটিভি

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬