যুক্তরাজ্যের ভিসা আবেদনের পেমেন্ট পদ্ধতির পরিবর্তন

২১ নভেম্বর ২০২২, ১০:৩৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
যুক্তরাজ্যের ভিসা আবেদনের পেমেন্ট পদ্ধতির পরিবর্তন

যুক্তরাজ্যের ভিসা আবেদনের পেমেন্ট পদ্ধতির পরিবর্তন © প্রতিকী ছবি

যুক্তরাজ্য ভিসা ও অভিবাসন (ইউকেভিআই) বাংলাদেশে শিগগিরই তাদের সমস্ত ভিসা আবেদনের অর্থ পরিশোধ পদ্ধতি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করতে যাচ্ছে। বর্তমানে, গ্রাহকদের জন্য অনলাইনে অথবা ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে নগদ অর্থের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করার ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ থেকে আগামী ২৮ নভেম্বর থেকে যুক্তরাজ্য ভিসার জন্য আবেদনকারীদের যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফি জমা দিতে হবে।

অনলাইনে আবেৃদন ফি জমা দেয়ার পর আবেদনকারীরা তাদের মনোনীত ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে পাসপোর্ট ও বায়োমেট্রিক তথ্য জমা করতে পারবেন। এতোদিন, গ্রাহকদের জন্য অনলাইনে অথবা ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে নগদ অর্থের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করার ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, ‘কাজ, পড়াশোনা ও ভ্রমণের জন্য যুক্তরাজ্য অনেকের কাছেই পছন্দের শীর্ষে। জুলাই ২০২১ থেকে জুন ২০২২, এই এক বছরে বাংলাদেশি নাগরিকদের জন্য ২৪ হাজার ৪০০ এর বেশি যুক্তরাজ্য ভিসা ইস্যু করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৮৪ শতাংশ বেশি। বাংলাদেশের চলমান ডিজিটাইজেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি অবলম্বন করা এবং সকল আবেদনকারীর জন্য ভিসা আবেদনের অর্থ পরিশোধ প্রক্রিয়া সহজতর করার এখনই সময়।'

তিনি আরও বলেন, এই পরিবর্তনের ফলে কোন ভিসা আবেদনকারী কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে তার জন্য যুক্তরাজ্য ভিসা ও অভিবাসন (ইউকেভিআই) দুঃখ প্রকাশ করছে। সকল ভিসা আবেদনকারীকে ভিসার আবেদন শুরু করার আগেই সঠিক পেমেন্ট পদ্ধতি নিশ্চিত করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

ব্রাজিলের সামনে নরওয়ে নাকি আইভরি কোস্ট? কার বিপক্ষে সুবিধা…
  • ৩০ জুন ২০২৬
দুপুরের ছোট্ট ভাত ঘুমে বাড়ে কর্মক্ষমতা, কমে মানসিক চাপ
  • ৩০ জুন ২০২৬
১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেব কুবির স্বীকৃতি
  • ৩০ জুন ২০২৬
চলতি মাসে বেশি আসছে বিদ্যুৎ বিল, করণীয় জানাল মন্ত্রণালয়
  • ৩০ জুন ২০২৬
আর্সেনিক দূষণের ঝুঁকিতে দেশের ১১ ভাগ মানুষ : মির্জা ফখরুল
  • ৩০ জুন ২০২৬
নবম ব্যালন ডি’অরের দৌড়ে মেসি, রোনালদোসহ তালিকায় আছেন যারা
  • ৩০ জুন ২০২৬