শেষ রক্ষা হল না, লড়াইয়ে হেরে না ফেরার দেশে ঐন্দ্রিলা

২০ নভেম্বর ২০২২, ০২:০৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
ঐন্দ্রিলা শর্মা

ঐন্দ্রিলা শর্মা © সংগৃহীত

দীর্ঘ লড়াই শেষে পরাজিত ঐন্দ্রিলা। অবশেষে ক্যান্সারের কাছে পরাজিত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

আজ শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৫৯ মিনিটে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। খবর আনন্দবাজার পত্রিকা।

হাসপাতাল সূত্রে জানা য়ায়, গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ঐন্দ্রিলাকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে কোমায় চলে যান ঐন্দ্রিলা। পরে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

আরও পড়ুন: যুদ্ধবিমানের নিরাপত্তায় কাতারে গেল পোল্যান্ড দল।

গত ১৪ নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকরা জানান, শনিবার (১৯ নভেম্বর) রাতে কোমর মধ্যেই প্রায় দশবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। আর এই ধাক্কা আর সামলাতে পারলেন না ঐন্দ্রিলা। হাসপাতালেই প্রয়াত হলেন অভিনেত্রী।

এর আগে দু’বার ক্যানসারে আক্রান্ত হয়েও চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা। ২০১৫ সালে, একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম বার ক্যানসার ধরা পড়ে তার। তার হাড়ে সর্বপ্রথশ ক্যান্সার ধরা পরে। দ্বিতীয় বার ২০২১ সালে। সে বার ফুসফুসে টিউমার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সাথেই তাল মিলিয়ে চলছিল তার অভিনয়ের কাজ।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬