রুশ হামলার কারণে ১ কোটি মানুষ অন্ধকারে: জেলেনস্কি 

১৮ নভেম্বর ২০২২, ১২:১৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
ভলোদমির জেলেনস্কি

ভলোদমির জেলেনস্কি © সংগৃহীত

রাশিয়ার একের পর এক মিসাইল হামলার কারণে  ইউক্রেনে বিদ্যুৎ অবকাঠামোয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকগুলো শহরে বিদ্যুৎসরবরাহ বন্ধ। বর্তমানে দেশটির প্রায় ১ কোটি মানুষ অন্ধকারে রয়েছেন বলে শুক্রবার জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাশিয়ার মিসাইল হামলায় এ ঘটনা ঘটে বলেিএক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

জেলেনস্কি বলেন, ‘বর্তমানে ইউক্রেনের এক কোটিরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থার রয়েছে। রাশিয়ার হামলায় ওডেসা, ভিনিৎসিয়িা, সুমি ও কিয়েভ অঞ্চলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সবকিছু করছি।’

আরও পড়ুন: টুইটারের অফিস কার্যক্রম বন্ধ।

এএফপির সাংবাদিকরা জানান, সামনে ইউক্রেনের কঠিন দিন আসছে। সর্বশেষ হামলা এমন এক সময় চালানো হলো যখন এই মৌসুমের শীত পড়া সবেমাত্র শুরু করেছে। 

রাশিয়ার গোলাবর্ষণের ফলে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দীর্ঘ সময় লোডশেডিং থাকছে। মধ্যাঞ্চলীয় শহর জাইতোমির, পোলতবা এবং চেরনিহিভের পরিস্থিতিও একই।

প্রসঙ্গত, ৯ অক্টোবর রাশিয়া ও ক্রিমিয়ার একমাত্র সংযোগ সেতু কার্চ ব্রিজে বোমা হামলা চালানো হয়। এরপর থেকে প্রতিশোধ হিসেবে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও বেসামরিক স্থাপনায় হামলা জোরদার করে রাশিয়া।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬