স্ট্রোকের পর হার্ট অ্যাটাক, হাসপাতালে সঙ্কটাপন্ন অভিনেত্রী ঐন্দ্রিলা

১৬ নভেম্বর ২০২২, ১১:১৯ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
স্ট্রোকের পর হার্ট অ্যাটাকে হাসপাতালে সঙ্কটাপন্ন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

স্ট্রোকের পর হার্ট অ্যাটাকে হাসপাতালে সঙ্কটাপন্ন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা © আনন্দবাজার

স্ট্রোকের পর এ বার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাসপাতাল থেকে জানানো হয়েছে, তার অবস্থা স্থিতিশীল নয়। এতে আরও সঙ্কটজনক অবস্থায় ঐন্দ্রিলা। দেওয়া হয়েছে ‘সিপিআর’।

মঙ্গলবার হাসপাতাল থেকে জানানো হয়েছিল, স্ক্যান রিপোর্টে দেখা যায়, স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আগের ওষুধ বদলে নতুন অ্যান্টিবায়োটিক চালু করা হয়েছে। তার শরীর এতে সাড়া দেয় কি না, তা দেখার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নতুন করে যে রক্ত জমাট বেঁধেছিল, অস্ত্রোপচার করা সম্ভব নয়। ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করেন। সংক্রমণ যে চিন্তা বাড়াচ্ছে সেই আভাস দেওয়া হয়েছিল হাসপাতাল সূত্রে। গত সপ্তাহে ঐন্দ্রিলার দ্রুত সেরে ওঠার আশা দেখা গেলেও এখন চিত্র বিপরীত। এতে উদ্বেগ বাড়ছে অভিনেত্রীর কাছের মানুষদের। সতীর্থরাও চিন্তিত হয়ে পড়েছেন।

সোমবার সব্যসাচী বলেন, ‘অলৌকিক’ কিছু হোক। উঠে বসুক ঐন্দ্রিলা। কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করুন।’ পরমব্রত ফেসবুকে ঐন্দ্রিলা ও সব্যসাচীর একটি ছবি পোস্ট করে লেখেন, ছোট্ট মেয়েটি এবং ওর সঙ্গীর জন্য প্রার্থনা করুন। ও শুরু থেকে মেয়েটির পাশে রয়েছে। সূত্র: আনন্দবাজার।

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬