মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে টুকরো টুকরো দুই বিমান

১৩ নভেম্বর ২০২২, ১০:৩৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
যুক্তরাষ্ট্রে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে

যুক্তরাষ্ট্রে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে © ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এয়ার শো চলাকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দু’টি বিমামের মুখোমুখি সংঘর্ষ হয়েছে মাঝ আকাশে। এতে দুই বিমানই টুকরো টুকরো হয়ে গেছে। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। এতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

টেক্সাসের ডালাস এগ্‌জিকিউটিভ বিমানবন্দরে এয়ার শোর আয়োজন করা হয়েছিল। সেখানেই বড় আকারের বোয়িং বি-১৭ বম্বার বিমানের সঙ্গে ছোট একটি বিমানের সংঘর্ষ হয়। ছোট বিমানটি বেল পি-৬৩ কিংকোবরা।

ভিডিওতে দেখা যায়, এয়ার শো চলাকালীন আকাশে গতিপথ ধরে সোজা এগোচ্ছে বম্বার বিমানটি। কিছু দূর পর পাশ থেকে উড়ে আসে আরেকটি বিমান। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা খায় বম্বারের সঙ্গে। সঙ্গে সঙ্গে দু’টি বিমানই ভেঙে নীচে পড়ে যায়। দেখা যায় আগুনের ফুলকিও।

আরো পড়ুন: স্নাতকের ছাত্রকে উলঙ্গ করে বেধড়ক পিটুনি

টেক্সাস বিমানবন্দরে এয়ার শো দেখতে অনেকে হাজির হয়েছিলেন। তাঁদের মধ্যেই কারও ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়ে। পরে তা ভাইরাল হয়েছে।কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ডালাসের মেয়র এরিক জনসন বলেছেন, এখনও অনেক কিছুই আমাদের অজানা। জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড, ডালাস পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে রয়েছে।

বি-১৭ বম্বার বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে পর্যুদস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর এ ধরনের বিমান প্রচুর তৈরি করা হয়েছে। পি-৬৩ কিংকোবরাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম তৈরি করা হয়েছিল। এগুলো সোভিয়েত রাশিয়া সোভিয়েত রাশিয়া।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950