বাইডেনের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজ

০৮ নভেম্বর ২০২২, ১০:১৩ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
বাইডেন

বাইডেন © সংগৃহীত

আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এতে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫ আসন এবং উচ্চকক্ষ সিনেটের ৩৫ আসনের জন্য ভোট দেবেন আমেরিকানরা। প্রেসিডেন্টের মেয়াদ যখন একেবারে অর্ধেক হয়ে আসে তখনই দেশটিতে এই মধ্যবর্তী নির্বাচন আয়োজিত হয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এই নির্বাচনেই নির্ধারিত হয় ক্ষমতাসীন প্রেসিডেন্ট আগামী দুই বছর কতখানি ক্ষমতাধারী থাকবেন। নিম্নকক্ষ ও উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারালে প্রেসিডেন্ট ‘লেম-ডাকে’ পরিণত হন। প্রেসিডেন্ট বাইডেনের ডেমোক্র্যাট দল যথেষ্ট ভোট না পেলে কংগ্রেসের দুই কক্ষেরই পূর্ণ নিয়ন্ত্রণ হারাতে পারে।

সে ক্ষেত্রে উভয় কক্ষই বিরোধী রিপাবলিকান দলের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকি আছে। তেমন হলে প্রেসিডেন্ট বাইডেনের জন্য কোনো কাজ করা খুব কঠিন হয়ে পড়বে। বিশেষ করে নতুন কোনো আইন সহজে পাস করতে গেলে বাইডেনের জন্য কংগ্রেসের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ পাওয়া জরুরি।

এখন পর্যন্ত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের সমর্থন প্রায় সমানই মনে হচ্ছে। যদিও একেবারে শেষ দিকের জরিপগুলো বলছে, রিপাবলিকানরা হয়তো পার্লামেন্টের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের নিয়ন্ত্রণ নিতে পারবে। ২০১৮ সালে তারা ডেমোক্র্যাটদের কাছে এর নিয়ন্ত্রণ হারিয়েছিল। ফাইভথার্টিএইট-এর জরিপ বলছে, হাউজ অব রিপ্রেজেন্টিভে রিপাবলিকানরা ২১৫ থেকে ২৪৮ আসন পাবে। এই সংস্থাটি তার নির্বাচন নিয়ে জরিপের জন্য পরিচিত।

আরও পড়ুন: সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা, ক্ষতিপূরণ দাবি

তারা বলছে, ডেমোক্র্যাটদের প্রধান টার্গেট রিপাবলিকানদের কাছ থেকে পেনসিলভানিয়া নিয়ে নেয়া। অপর দিকে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের থেকে জর্জিয়া ও নেভাডা নিয়ে নেয়ার লক্ষ্য হাতে নিয়েছে। যদি ডেমোক্র্যাটরা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে আগামী দুই বছর প্রেসিডেন্টের পক্ষে তেমন কোনো আইনই পাস করা সম্ভব হবে না।

ভোটাররা ৫০ প্রদেশের ৩৬টিতে গভর্নর নির্বাচিত করতেও ভোট দেবেন। এর মধ্যে ২০টিতে ক্ষমতায় আছে রিপাবলিকানরা এবং ১৬টিতে ক্ষমতায় আছে ডেমোক্র্যাটরা। এই গভর্নর নির্বাচনের প্রভাব পড়বে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও।

ওয়াশিংটনের পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, এবারের নির্বাচনে ভোটারদের কাছে সব থেকে গুরুত্ব পাচ্ছে অর্থনীতি। ৭৯ শতাংশ ভোটারই বলেছেন, এবার তারা কাকে ভোট দেবে তা নির্ধারণে অর্থনীতিকেই প্রাধান্য দিচ্ছেন তারা। সর্বশেষ মাসগুলোতে অর্থনীতি নিয়ে মার্কিনিদের চিন্তাভাবনা ছিল বেশ নেতিবাচক। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমা দেশগুলোর নিজের অর্থনীতিই চাপে পড়েছে। জ্বালানি এবং খাদ্যের দাম বৃদ্ধি এবং সার্বিক মূল্যস্ফীতির বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছেন মার্কিন ভোটাররা।

তবে অনেকের কাছে বিশ্বে গণতন্ত্রের ভবিষ্যৎও একটি বিবেচ্য বিষয়। আবার ৬০ শতাংশ তার ভোটের জন্য শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি নীতি এবং সহিংস অপরাধের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। অস্ত্র আইন ও গর্ভপাতও গুরুত্ব পাচ্ছে ৫০ শতাংশের কাছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের জন্যই ভোট আদায়ে পেনসিলভেনিয়া খুবই গুরুত্বপূর্ণ প্রদেশ হয়ে উঠেছে।

এ প্রদেশে সিনেট নির্বাচনে খুব কম ব্যবধানে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী- ডেমোক্র্যাট জন ফেটারম্যান এবং রিপাবলিকান মেহমেত ওজ। তাদের জিতিয়ে আনতেই সেখানে প্রচার চালাতে মাঠে নেমেছেন স্ব স্ব দলের তিন নেতা- ট্রাম্প, ওবামা ও বাইডেন।

যদিও ট্রাম্পকে দেখা গেছে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলতে। পেনসিলভেনিয়াতে তিনি জন সমাবেশে সমর্থকদের জানান, ২০২৪ সালের নির্বাচনে ‘খুব সম্ভবত’ তিনি আবারো প্রেসিডেন্ট নির্বাচন করবেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950