রমজান কবে শুরু হতে পারে জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

০৭ নভেম্বর ২০২২, ০৬:২৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
মাহে রমজান

মাহে রমজান © প্রতিকী ছবি

আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে পবিত্র রমজান কবে শুরু হবে, তার ক্ষণগণনা এরই মধ্যে শুরু হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সিয়াম সাধনার পবিত্র এ মাসটি শুরু হতে বাকি আর মাত্র ১৩৫ দিন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুসারে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হতে পারে ২৩ মার্চ (বৃহস্পতিবার)।

সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি (জ্যোতির্বিদ্যা) সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস-এর সদস্য ইব্রাহিম আল জারওয়ান সংবাদমাধ্যমকে জানান, ২০২৩ সালে রমজান শুরু হতে পারে ২৩ মার্চ এবং চলবে ২৯ দিন।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে হাই কোয়ালিটি ছবি পাঠানোর উপায়

তিনি জানান, আগামী বছর আরব আমিরাতে রোজা রাখার সর্বোচ্চ সময় হতে পারে আনুমানিক ১৪ ঘণ্টা এবং মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়ে প্রায় ৪০ মিনিটের পরিবর্তন আসবে।

ইব্রাহিম আল জারওয়ান স্পষ্ট করে বলেন, ২০২৩ সালে রমজানের নতুন চাঁদ দেখা যাবে ২২ মার্চ স্থানীয় সময় রাত ৯টা ২৩ মিনিটে। সেই হিসাবে, পবিত্র ঈদুল ফিতর ২১ এপ্রিল (শুক্রবার) ‍পড়বে বলে জানান তিনি।

রমজানের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা রোজা রাখবেন প্রায় সাড়ে ১৩ ঘণ্টা। আর পবিত্র এই মাসের শেষ দিনে তারা রোজা রাখবেন প্রায় ১৪ ঘণ্টা ১৩ মিনিট।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950