বিয়ে করতে পোল্যান্ড থেকে পাকিস্তানে এলেন ৮৩ বছরের কনে

০৬ নভেম্বর ২০২২, ০৮:৩৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM

© সংগৃহীত

ভালবাসার বয়স হয় না। আবার বয়স মেপে ভালবাসা হয় না। আবারও একবার প্রমাণ করে দিলেন ব্রোমা। মনের মানুষকে বিয়ে করবেন বলে সুদূর পোল্যান্ড থেকে ছুটে এলেন পাকিস্তানে। ব্রোমার বয়স ৮৩। আর তাঁর প্রেমিকের বয়স ২৮।

পোল্যান্ড থেকে পাকিস্তানের হাফিজাবাদে ছুটে এসেছেন ব্রোমা। উদ্দেশ্য একটাই। হাফিজ মুহাম্মদ নাদিমকে বিয়ে করবেন। হাফিজ অটো সারাই করেন। সে সব নিয়ে অবশ্য এক বারও ভাবেননি ব্রোমা। একটি পাকিস্তানি সংবাদমাধ্যমকে হাফিজ জানান, ৬ বছর আগে আলাপ হয়েছিল ব্রোমার সঙ্গে। তার পর নিয়মিত কথা হত। কিন্তু কখনও দেখা হয়নি। বিয়ের সময়ই প্রথম দেখা।

হাফিজাবাদে এসে রীতিমতো প্রথা মেনে বিয়ে করেছেন ব্রোমা আর হাফিজ। লাল পোশাকে সেজেছেন ৮৩ বছরের পাত্রী। হাতে মেহেন্দি পরেছেন। আবার মুসলিম রীতি মেনে পাত্রকে হক মেহের অর্থাৎ টাকাও দিয়েছেন।

হাফিজের পরিবার জানিয়েছে, তুতো বোনের সঙ্গে বিয়ের ঠিক হয়েছিল হাফিজের। কিন্তু তিনি রাজি হননি। শেষ পর্যন্ত ব্রোমাকেই বিয়ে করেন। অসমবয়সের কারণে এই বিয়ের ছবি এখন ভাইরাল নেটমাধ্যমে। যদিও হাফিজরা একা নন।

গত মাসে ফিলিপিনসে ৭৮ বছরের এক প্রবীণ ১৮ বছরের এক তরুণীকে বিয়ে করেন। রাশাদ মাঙ্গাকোপ নামে ওই প্রবীণ পেশায় কৃষক ছিলেন। তিন বছর আগে একটি পার্টিতে হালিমা আবদুল্লার সঙ্গে দেখা হয়। হালিমার বয়স তখন ১৫। এর আগে কখনও কারও প্রেমে পড়েননি রাশাদ। বিয়েও করেননি। গত তিন বছর ধরে এক সঙ্গেই থাকছিলেন তাঁরা। অবশেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬