আজ থেকে বন্ধ দিল্লির সব প্রাথমিক বিদ্যালয়

০৫ নভেম্বর ২০২২, ১২:৫৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
দিল্লিতে ভয়াবহ বায়ু দূষণ

দিল্লিতে ভয়াবহ বায়ু দূষণ © সংগৃহীত

তীব্র বায়ু দূষণের ফলে আজ শনিবার (৫ নভেম্বর) থেকে বন্ধ থাকবে ভারতের রাজধানী দিল্লির সকল  প্রাথমিক বিদ্যালয়। খবর এনডিটিভি।

শুক্রবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এখন থেকে ক্লাস হবে অনলাইনে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দূষণের অবস্থার অবনতির কারণে ৫ নভেম্বর শনিবার থেকে জাতীয় রাজধানীতে সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমরা দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্ত পদক্ষেপ নিচ্ছি। এর পরিবর্তে, আমরা আগামীকাল থেকে দিল্লির সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিচ্ছি। এছাড়াও ৫ তম শ্রেণীর উপরে সমস্ত শ্রেণির জন্য বহিরঙ্গন কার্যক্রম বন্ধ করে দিচ্ছি।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে দ্বিতীয়বার সুযোগ দিতে শিক্ষামন্ত্রীর আহ্বান।

এছাড়া বার্তা সংস্থা পিটিআইকে কেজরিওয়াল বলেন, বায়ুদূষণ কমাতে যানবাহনের জন্য জোড়-বিজোড় স্কিম বাস্তবায়নের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।’

দিল্লির পরিবেশ মন্ত্রী গোপার রয় জানান, ৫০ শতাংশ সরকারি কর্মকর্তাদের বাড়ি থেকে অফিস করতে বলা হয়েছে। একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই নিয়ম অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, দিল্লিতে বর্তমানে ২,৭৫৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শনিবার থেকে এগুলো বন্ধ থাকবে। তবে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের ক্লাস চলবে। তবে সেসব শিক্ষার্থীরা যেন স্কুলের বাইরে সময় না কাটায় সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬