ইঞ্জিনিয়ারিং ছাত্রকে রড-পাইপ দিয়ে পিটুনি, চার সহপাঠী গ্রেফতার

০৫ নভেম্বর ২০২২, ১২:১৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
ভারতে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে

ভারতে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে © আনন্দবাজার

বার বার কাকুতি-মিনতি করছিলেন এক ছাত্র। ততই রড, পিভিসি পাইপ দিয়ে পেটানো হচ্ছিল তাকে। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে এভাবে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে চার সহপাঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায়। তারা সবাই একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে একটি ঘরের মধ্যে কয়েক জন যুবককে দেখা যায়। এক কোনায় দাঁড়িয়ে এক যুবক। জামার বোতাম খোলা, ছেঁড়া। যুবককে বার বার কাকুতি-মিনতি করতে দেখা যায়। তবে রড, পাইপ দিয়ে হাতে, পিঠে একের পর এক আঘাত করছিলেন তারা।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আনন্দবাজার জানিয়েছে, ভুক্তভোগীর নাম অঙ্কিত। তিনিসহ হামলাকারীরা কম্পিউটার সায়েন্সের ছাত্র। মারধরের ঘটনা দু’দিন আগের। শুক্রবার সেটি প্রকাশ পায়। পুলিশের কাছে অভিযোগ দিতেই অভিযুক্তরা গ্রেফতার হয়েছেন।

আরো পড়ুন: ফের ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসে ‘টপার’ হলেন সত্তরের এই বৃদ্ধ

পুলিশ জানিয়েছে, আপাতত চারজনকে গ্রেফতার করা হয়েছে। আর কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আক্রান্ত যুবককে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার পিঠে, হাতে এবং বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তবে অবস্থা স্থিতিশীল। কী কারণে অঙ্কিতকে মারধর করা হলো, তা জানার চেষ্টা করছে পুলিশ।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950