১০০ দিন ঘুমিয়ে পাঁচ লাখ টাকা পুরস্কার জিতলেন ত্রিপর্ণা

০৪ নভেম্বর ২০২২, ০২:৫৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
ত্রিপর্ণা চক্রবর্তী

ত্রিপর্ণা চক্রবর্তী © সংগৃহীত

একটানা ১০০ দিন ৯ ঘণ্টা ঘুমিয়ে সেরা ঘুমকাতুরের তকমা জিতেছেন ভারতের ত্রিপর্ণা চক্রবর্তী। পেয়েছেন পাঁচ লাখ টাকা পুরস্কারও। সম্প্রতি একটি ম্যাট্রেস কোম্পানী ঘুমানোর এই প্রতিযোগিতার আয়োজন করেছিল। 

জানা গেছে, ঘুমাতে প্রচণ্ড ভালোবাসেন ত্রিপর্ণা। এর জন্য বাড়িতে বকুনিও জুটেছে বিস্তর। এমনকি, চাকরির ইন্টারভিউ দিতে গিয়েও ঘুমিয়েছেন তিনি। আর ঘুমিয়েই ভারতবর্ষজুড়ে রেকর্ড গড়ে ফেললেন।

প্রতিযোগীতার আয়োজক সংস্থা জানিয়েছে, ১০০ দিনের চ্যালেঞ্জে প্রত্যেক প্রতিযোগীকে দিনে ৯ ঘণ্টা করে গভীরভাবে ঘুমাতে বলা হয়েছিল। প্রত্যেক প্রতিযোগীর ঘুমের স্কোরে দেখা যায়, সব থেকে বেশি স্কোর করেছেন ত্রিপর্ণা। তার ঘুমের স্কোর ছিল ১০০-র মধ্যে ৯৫।

ত্রিপর্ণা জানান, এখন কাজ করেন একটি বহুজাতিক সংস্থায়। সংস্থাটির মূল অফিস যুক্তরাষ্ট্রে। তাই শ্রীরামপুরের বাড়ি থেকেই অফিসের কাজ করেন তিনি। আর এই কাজ করতে হলে রাতও জাগতে হয় তাকে। ঘুমাতে হয় দিনের বেলায়। 

তবে শৈশব থেকে ঘুম নিয়ে নানান ঘটনা রয়েছে তার। কখনও বোর্ডের পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষাকেন্দ্রেই ঘুমিয়ে পড়েছেন। কখনও আবার ইন্টারভিউ দিতে গিয়ে ঘুমিয়েছেন সেখানেই। আসলে ঘুম পেলেই ঘুমিয়ে যান এই তরুণী। তাইতো তার কাছে এমন একটা প্রতিযোগিতা ছিল বড় ধরণের সুযোগ।

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬