৮৮তম বিয়ে করতে যাচ্ছেন ৬১ বছরের বৃদ্ধ

০৩ নভেম্বর ২০২২, ০৬:২৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
৬১ বছরের বৃদ্ধ কান

৬১ বছরের বৃদ্ধ কান © সংগৃহীত

তিনি প্রথম বিয়ের পিড়িতে বসেছিলেন মাত্র ১৪ বছর বয়সে। জীবনের ৬১ টি বছর ইতোমধ্যে পার করে ফেলেছেন। এই বয়সের মধ্যে এখন পর্যন্ত বিয়ে করেছেন ৮৭টি। এখন ৮৮তম বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার মাজালেঙকারের বাসিন্দা তিনি, নাম কান। পেশায় তিনি একজন কৃষক। অনেকে তাকে ‘ইন্দোনেশিয়ার প্লেবয় কিং’ নামে ডাকে একের পর এক বিয়ে করায়।

দেশটির একাধিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, বয়সে দুই বছরের বড় ছিল কানের প্রথম স্ত্রী। তার ওই স্ত্রী বিচ্ছেদ নেন বিয়ের দুই বছরের মাথায়। ‘দুর্বল মানসিকতার’ কারণে স্ত্রী তাকে ছেড়ে যান। কান অবশ্য তার এই ‘দুর্বল মানসিকতার’ ব্যাখ্যা দেননি। কান স্বীকার করেন তিনি বেশ রেগে যান এ ঘটনায়। তাই, তিনি চেয়েছিলেন ‘আধ্যাত্মিক’ জ্ঞান, যাতে বহু নারী তার প্রেমে পড়ে। কান বলেন, তিনি এমন কিছু করতে চাননি, যা নারীদের জন্য ভালো হবে না। তিনি নারীদের আবেগ নিয়ে খেলতেও রাজি নন।

আরও পড়ুন: ৪১তম বিসিএস: গড়মিল হওয়া ১৫ হাজার খাতার মধ্যে ১৪ হাজার জমা

অনৈতিক কাজ না করে বিয়ে করাই ভালো। বলেও জানান এই ব্যাক্তি।  শিগগিরই ৮৮ বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কান। মজার বিষয় হলো, এবার তিনি তার সাবেক স্ত্রীকে আবার বিয়ে করছেন। ওই নারী কানের ৮৬তম স্ত্রী ছিলেন। সে সময় বিয়ের এক মাসের মাথায় বিচ্ছেদ হয় তাদের।সংবাদমাধ্যমকে কান জানান, মূলত নিজের স্ত্রী ফিরতে চাওয়ায় তিনি অমত করতে পারেননি বলেই বিয়েতে রাজি হয়েছেন। তিনি বলেন, “যদিও আমাদের বিচ্ছেদের অনেক দিন হয়ে গেছে, তবুও আমাদের মধ্যে ভালোবাসা এখনও দৃঢ়।” সূত্র: এনডিটিভি

ট্যাগ: প্রেম
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির জরুরি ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে যাচ্ছেন তামিম, সন্ধ্যায় বসছে নতুন এডহক কমিটির সভা
  • ০৭ এপ্রিল ২০২৬
ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন …
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতায় রাবিতে সা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালের ভুল রিপোর্টে চিকিৎসায় বিলম্ব, নিভে গেল সাকিবের জ…
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহ বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করবে…
  • ০৭ এপ্রিল ২০২৬
close