২২ ফুট পাইথনের পেট থেকে নারীর দেহ উদ্ধার

২৬ অক্টোবর ২০২২, ০১:৫৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
২২ ফুট লম্বা পাইথন

২২ ফুট লম্বা পাইথন © সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ২২ ফুট লম্বা পাইথনের পেট থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ২১ অক্টোবর ওই নারী জঙ্গলে কাজ করছিলেন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। মিরর অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, নারীকে জীবন্ত খেয়ে ফেলেছিল পাইথনটি।

বিশালাকার পাইথনটির পেট কেটে বের করা হয়েছে তার দেহ। বৃদ্ধার এই পরিণতি দেখে চরম আতঙ্কে আছে সারা গ্রামের মানুষ। ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশে ঘটনাটি ঘটেছে। স্থানীয় একটি জঙ্গলে গত শুক্রবার রাবার সংগ্রহ করতে গিয়েছিলেন ওই নারী। জাহরা নামে ওই নারীর বয়স ৫৪ বছর।  

জঙ্গলে গিয়ে ২২ ফুটের বিশাল পাইথনের মুখোমুখি হন তিনি। তাকে আক্রমণ করে পাইথনটি। এত বড় পাইথনের সঙ্গে তিনি একা পেরে ওঠেননি। ফলে পাইথনটি তাকে গিলে নেয়।

জাহরা বাড়ি না ফিরলে তার পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। উদ্ধারকারী দল নিকটবর্তী এলাকায় তার খোঁজ চালায়। ২ দিন পর তার দেহ পাওয়া যায় সাপের পেটের ভিতর থেকে।  

জঙ্গলে তল্লাশি অভিযানের সময় প্রথমে বিশাল সাপটিকে দেখতে পান উদ্ধারকারীরা। তার পেটের বেশ কিছুটা অংশ অস্বাভাবিক রকম ফোলা দেখে তাদের সন্দেহ হয়। নিখোঁজ নারীকে পাওয়া যেতে পারে ভেবে সাপের পেট কেটে ফেলা হয়। দেখা যায়, সেখানেই রয়েছে জাহরার নিথর দেহ।

তার শরীরের একাধিক অংশে ক্ষত ছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাপটি প্রথমে তাকে ছোবল দেয়। তার পর নিজের দেহ সংকুচিত করে তাকে ক্রমশ পিষে ফেলে। এক সময় তাকে গিলে নেয় ২২ ফুটের সেই পাইথন।  

আর তা করতে সময় লেগেছিল প্রায় ২ ঘণ্টা। বিশেষজ্ঞরা বলছেন, এই ২ ঘণ্টা তুমুল যন্ত্রণায় ছটফট করেছেন জাহরা।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ওই জঙ্গলে আরও এমন বড় সাপ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কিছু দিন আগে ২৭ ফুটের পাইথন দেখা গিয়েছিল সেখানেই। সেই পাইথনের খোঁজ চলছে।
সূত্র: মিরর

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬