রানওয়ে থেকে ছিটকে গেলো বিমান

২৪ অক্টোবর ২০২২, ০২:২৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
রানওয়ে থেকে ছিটকে যাওয়া বিমান

রানওয়ে থেকে ছিটকে যাওয়া বিমান © সংগৃহীত

বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে কোরিয়ান এয়ারের একটি ফ্লাইট। দুর্ঘটনাকবলিত ওই ফ্লাইটটিতে ১৭৩ জন আরোহী ছিলেন। রোববার (২৩ অক্টোবর) রাতে ফিলিপাইনের সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

১৭৩ যাত্রী নিয়ে বিমানটি রোববার মধ্যরাতে ফিলিপাইনের সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

সোমবার এক বিবৃতিতে কোরিয়ান এয়ার জানিয়েছে, এয়ারবাস এসই এ৩৩০ মডেলের এই ফ্লাইটটি সিউল থেকে সেবুর উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং খারাপ আবহাওয়ার মধ্যে প্লেনটি দু’বার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তৃতীয় দফায় অবতরণের চেষ্টাকালে স্থানীয় সময় রাত ১১টা ৭ মিনিটে ফ্লাইটটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

এ সময় বিমানের নোজ হুইল ভেঙে রানওয়ের পাশে আছড়ে পড়লেও আগুন না ধরায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সৌভাগ্যক্রমে বিমানটির সব যাত্রীকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ১৯৯৭ সালের পর এবারই প্রথম বড় ধরনের দুর্ঘটনায় পড়ল কোরিয়ান এয়ারলাইন্সের বিমান।

সংস্থাটি আরও জানিয়েছে, ‘ঘটনার পর যাত্রীদের তিনটি স্থানীয় হোটেলে নিয়ে যাওয়া হয়েছে এবং একটি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। আমরা বর্তমানে ঘটনার কারণ চিহ্নিত করার চেষ্টা করছি।’

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬