পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

২০ অক্টোবর ২০২২, ১১:৪২ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান © সংগৃহীত

দায়িত্ব পাওয়ার ৪৩ দিন পর পদত‌্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। লিজ ট্রাসের টিকে থাকা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে আকস্মিক পদত্যাগ করেছেন সুয়েলা ব্রেভারম্যান। সংসদীয় সহকর্মীর কাছে অফিসিয়াল নথি পাঠানোর ঘটনার পর এই ঘোষণা দেন তিনি।

বুধবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।  

লিজ ট্রাসের সঙ্গে আগে সরাসরি দেখা করেন তিনি। এরপর তিনি পদত্যাগপত্র জমা দেন। সুয়েলা ব্রাভারম্যান তার ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে এক সংসদীয় সহকর্মীর কাছে অফিশিয়াল নথি পাঠানোর ঘটনায় পদত্যাগ করেন। লিজ ট্রাসের অফিস থেকে জানানো হয়েছে, সাবেক পরিবহনমন্ত্রী গ্রান্ড শ্যাপস তার স্থলাভিষিক্ত হয়েছেন।

আরও পড়ুন: উচ্চ ঝুঁকিতে বিশ্বের ১০০ কোটি শিশু

এর আগে পদত্যাগ করেন অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং। এরপরই গুঞ্জন ওঠে প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হতে পারে। তবে লিজ ট্রাসের ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই । তার রাজনৈতিক মুখপাত্র স্থানীয় সময় বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র: বিবিসি।  

জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬