ক্লান্তি কমাবে পুরুষসঙ্গীর ঘর্মাক্ত জামার গন্ধ, দাবি গবেষণায়

১৯ অক্টোবর ২০২২, ০৮:৩৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
পুরুষসঙ্গীর গন্ধ শুঁকলে মানসিক তৃপ্তি অনুভব করেন নারীরা

পুরুষসঙ্গীর গন্ধ শুঁকলে মানসিক তৃপ্তি অনুভব করেন নারীরা © সংগৃহীত

সারা বছর খেটেও পদোন্নতি হল না? বাড়ি এবং অফিস একসঙ্গে সামলাতে হিমশিম খাচ্ছেন? প্রেমের সম্পর্ক কিছুতেই দীর্ঘস্থায়ী হচ্ছে না? এরকম কোনও না কোনও সমস্যা সকলের জীবনেই কমবেশি হয়। কিন্তু এর জন্য যদি অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি হয় বা শারীরিক সমস্যা তৈরি হয়, তা হলে সেটা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন। অতিরিক্ত মানসিক চাপে রাতে ঘুম না হওয়া, ওজন বেড়ে যাওয়া এবং পরবর্তীকালে ডায়াবেটিস এবং হৃদরোগের আশঙ্কাও বেড়ে যায় কয়েক গুণ। তাই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। তবে, মুক্তির পথও আছে আপনারই হাতের কাছেই।

কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া (ইউবিসি)-এর মার্লাইস হোফার নামে এক ব্যক্তির দ্বারা পরিচালিত একটি গবেষণা অনুযায়ী, কোনও মহিলা যদি মানসিক চাপে ভোগেন তাহলে সে তাঁর পুরুষসঙ্গীর গন্ধ শুঁকলে মানসিক তৃপ্তি অনুভব করেন। এ ক্ষেত্রে পুরুষসঙ্গীর ব্যবহার করা কোনও জিনিসের গন্ধ বা তাঁর শার্টের গন্ধের কথা বলা হয়েছে ওই গবেষণায়। অন্যদিকে, উদ্বেগের সময় যদি কোনও মহিলার নাকে অপরিচিত কোনও ব্যক্তির গন্ধ আসে তাহলে তাঁর শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কয়েকগুণ বেড়ে যায় বলেও জানানো হয়েছে একই গবেষণায়।

আরও পড়ুন: বছরে আয় ৩১২ কোটি টাকা, তবুও মনে শান্তি নেই ইউটিউবারের

জার্নাল অফ পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে প্রকাশিত এ গবেষণা অনুযায়ী, পুরুষসঙ্গী যখন দূরে থাকেন তখন অনেক মহিলাই সঙ্গীর টি-শার্ট পরেন, সঙ্গী বিছানার যে দিকটায় ঘুমোতেন সেই দিকে গিয়েই ঘুমিয়ে পড়েন। অথচ তাঁরা জানেন না কেন তাঁরা এই আচরণ করেন। পুরুষসঙ্গী কাছে না থাকলেও কেবল তাঁদের গন্ধই মহিলাদের মানসিক চাপ ও উদ্বেগ কমানোর হাতিয়ার হতে পারে এই গবেষণা অনুযায়ী।

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
close