নাইজেরিয়ায় বন্যায় ৬০০ জনের বেশি মৃত্যু

১৭ অক্টোবর ২০২২, ০১:৪২ PM
নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা © সংগৃহীত

নাইজেরিয়ায় স্মরণকালের বন্যায় ছয় শতাধিক মানুষের মৃত্যু এবং ১৩ লাখ লোক বাস্তুচ্যুত ও দুই লাখেরও বেশি বাড়ি বিনষ্ট হয়েছে।  

রোববার (১৬ অক্টোবর) দেশটির মানবিক বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, ভয়াবহ বন্যায় বিপর্যয় নামার ফলে ১৩ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। নাইজেরিয়ার মানবিক সম্পর্কিত মন্ত্রণালয়ের মন্ত্রী সাদিয়া ওমর ফারুক বলেন, দুর্ভাগ্যবশত, ১৬ অক্টোরব পর্যন্ত আমরা ৬০৩ জন নাইজেরিয়ানকে বন্যার বিপর্যয়ে হারিয়েছি। 

মন্ত্রী বলেন, গত সপ্তাহে বন্যায় ৫০০ জনের মৃত্যু দাঁড়িয়েছিল। তবে রাজ্যের সরকারগুলোর বন্যার প্রস্তুতি না থাকায় সাতদিনে ১০০ জনের মৃত্যু বেড়েছে।

আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে থাকতে পারবেন না সোনালি চক্রবর্তী

তিনি আরো বলেন, ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৮২ হাজার বাড়িঘর একেবারে বিধ্বস্ত হয়েছে এবং এক লাখ ১০ হাজার হেক্টর কৃষি জমির ক্ষেত নষ্ট হয়েছে।নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, সাধারণত জুন মাসে বর্ষা মৌসুম শুরু হয়। তবে গত আগস্ট থেকে নাইজেরিয়ায় ভারী বর্ষণ শুরু হতে থাকে। 

এর আগে, ২০১২ সালে নাইজেরিয়ার আরেকটি ভয়াবহ বন্যায় ৩৬৩ জনের মৃত্যু হয়েছিল। ঐ সময় ২১ মানুষ বাড়ি ছাড়া হন।

সূত্র-এএফপি।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬