হিজাব নিষিদ্ধ করলো ইউরোপের শীর্ষ আদালত

১৭ অক্টোবর ২০২২, ১২:৪৮ PM
ইউরোপের শীর্ষ আদালত

ইউরোপের শীর্ষ আদালত © সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর যে কোনো প্রতিষ্ঠান প্রয়োজন মনে করলে কর্মস্থলে নারীদের হিজাব নিষিদ্ধ করতে পারবেন রায় দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ আদালত।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) লুক্সেমবার্গে অবস্থিত কোর্ট অব জাস্টিস অব দি ইউরোপিয়ান ইউনিয়ন বা সিজেইইউ বেলজিয়ামের একটি মামলা নিষ্পত্তি করতে গিয়ে এ রায় দেয়া হয়। খবর মিডলইস্ট আই

আদালত সূত্রের বরাত দিয়ে মিডলইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালতের রায়ে বলা হয়েছে যে 'সাধারণ' পদ্ধতিতে করা হলে (কোন জোর জবরদস্তি বা বৈষম্য নয়) কোম্পানিগুলি দ্বারা হিজাব নিষিদ্ধ হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, বেলজিয়ামের এসসিআরএল কোম্পানিতে কর্মরত এক মুসলিম নারী হিজাব পরিধান করার অধিকারের দাবিতে ২০১৮ সালে সে দেশের একটি আদালতের শরণাপন্ন হয়েছিলেন।

ওই নারী আদালতে অভিযোগ করেছিলেন, এসসিআরএলের একটি আইনের কারণে তিনি মাথায় হিজাব পরতে পারছেন না, যার ফলে তার ধর্মীয় স্বাধীনতা ব্যাহত হচ্ছে। বেলজিয়ামের একটি আদালতে শুনানির পর মামলাটিকে ইইউর শীর্ষ আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন: বৈধ ছাত্রকে বের করা নিয়ে ছাত্রলীগের কোন্দলে উত্তপ্ত শাবি।

সিজেইইউর রায়ে বলা হয়েছে, হিজাব নিষিদ্ধ করার আইনের কারণে যদি কোনো ধর্ম বা বর্ণের মানুষের জন্য সমস্যা তৈরি হয়, তা হলে সংশ্লিষ্ট কোম্পানিকে আদালতে প্রমাণ করতে হবে যে, আইনটি প্রয়োগ করা জরুরি।

সম্প্রতি ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ওই তরুণীর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ করা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

চলমান বিক্ষোভে এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। এ ছাড়া গ্রেপ্তার হয়েছে হাজার হাজার বিক্ষোভকারী

জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা প্রেস…
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬