অভিনেত্রী বৈশালীর লাশের পাশে সুইসাইড নোট, যা লিখে গেছেন

১৭ অক্টোবর ২০২২, ১১:২৩ AM
ভারতীয় অভিনেত্রী বৈশালী টক্কর

ভারতীয় অভিনেত্রী বৈশালী টক্কর © ইন্টারনেট

ভারতীয় হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী টক্করের লাশ উদ্ধারের পর চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সাবেক প্রেমিক হেনস্থা করতেন তাকে বলে তিনি নিজেই জানিয়ে গেছেন। বৈশালীর সুইসাইড নোটে এ তথ্য জানা গেছে।

গুজরাটের ইন্দোরে নিজের বাড়ি থেকে রোববার উদ্ধার করা হয় বৈশালীর ঝুলন্ত মরদেহ। আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। সুইসাইড নোট থেকেই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে তারা।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কয়েক দিন ধরেই উদ্বেগে দিন কাটাচ্ছিলেন বৈশালী। সাবেক প্রেমিক তাকে হেনস্থা করতেন, এমন আভাস পাওয়া গেছে নোটে। তবে সাবেক প্রেমিকের নাম প্রকাশ করা হয়নি। গত বছরের এপ্রিলে বাগ‌দানের খবর প্রকাশ্যে এনেছিলেন তিনি।

আরো পড়ুন: হ্যারি পটার সিনেমার ‘হ্যাগ্রিড’ আর নেই

ইনস্টাগ্রামে এ নিয়ে ভিডিও প্রকাশ করেছিলেন অভিনেত্রী। হবু স্বামী চিকিৎসক অভিনন্দন সিংয়ের কথা জানিয়েছিলেন। বাগদান পর্ব কাছের মানুষদের নিয়ে সেরেছিলেন। অভিনন্দন পেশায় দন্ত চিকিৎসক। থাকতেন কেনিয়ায়।

সেই অনুষ্ঠানের এক মাস পরই তাদের সম্পর্কে চিড় ধরে। বৈশালী নিজেই জানান, অভিনন্দনকে বিয়ে করছেন না। অথচ গত বছরের জুনে বিয়ের কথা ছিল তাদের। যে ভিডিওটি পোস্ট করেছিলেন, সেটিও সরিয়ে দেন ইনস্টাগ্রাম থেকে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close