কলম্বিয়ায় বাস দুর্ঘটনা, নিহত ২০

১৬ অক্টোবর ২০২২, ০৪:১৩ PM
কলম্বিয়ায় বাস দুর্ঘটনা

কলম্বিয়ায় বাস দুর্ঘটনা © সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫  জন। স্থানীয় সময় শনিবার দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার প্যান-আমেরিকান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাসটি তুমাকো শহর থেকে ৩২০ কিলোমিটার দূরের ক্যালিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশের ক্যাপ্টেন অ্যালবার্টল্যান্ড আগুডেলো বলেছেন, 'দুর্ভাগ্যবশত ২০ জনের মৃত্যু হয়ছে। আহতদের মধ্যে তিন বছরের একটি মেয়ে এবং আট বছরের একটি ছেলে রয়েছে বলে জানা গেছে।

ওই এলাকার ট্রাফিক ও পরিবহন বিভাগের পরিচালক কর্নেল অস্কার ল্যামপ্রিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, বাসের ব্রেক ফেল হয়ে এ দুর্ঘটনা হয়েছে বলে তদন্তকারীরা ধারণা করছে।

আরও পড়ুন: ভুয়া খবর ছড়ালে জেল, তুরস্কে বিল পাস

প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, কুয়াশাচ্ছন্ন এলাকায় বাঁক থেকে বেরিয়ে এসে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলের ছবিতে বাসটিকে উল্টে বিপজ্জনক ভাবে পড়ে থাকতে দেখা গেছে। বাসটি সোজা করে আহতদের সরিয়ে নিতে এবং মৃতদের উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের নয় ঘণ্টা সময় লেগেছিল।

সূত্র: এএফপি

ট্যাগ: মৃত্যু
জাল সনদে চাকরি, বেতন বন্ধ হওয়া ১৩ শিক্ষকের তালিকা দেখুন এখা…
  • ৩০ জুন ২০২৬
জাতীয় ক্রীড়া পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪৯, আবেদন ৩০ জ…
  • ৩০ জুন ২০২৬
সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা
  • ৩০ জুন ২০২৬
সাইবার নিরাপত্তা বিল পাস, সরকারি সংস্থাকে দেওয়া হবে কনটেন্ট…
  • ৩০ জুন ২০২৬
বিএমইউতে ‘টিচিং মেথডোলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট’ বিষয়ে তিনদিন…
  • ৩০ জুন ২০২৬
মেট্রোরেলের কমলাপুর স্টেশন চালুর সময়সীমা জানালো কর্তৃপক্ষ
  • ৩০ জুন ২০২৬