‘নিউজিল্যান্ডে গরুর ঢেকুর ও বায়ুত্যাগে কর প্রস্তাব’

১২ অক্টোবর ২০২২, ১০:৪৭ PM
গরু

গরু © সংগৃহীত

নিউজিল্যান্ডে গরুর ঢেকুর ও বায়ুত্যাগের ওপর করারোপের প্রস্তাব করা হয়েছে। দেশটির সরকার এই কর জারি করতে চায় জলবায়ুর জন্য ক্ষতিকর মিথেন গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণে। এ তথ্য নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। বুধবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

জেসিন্ডা জানান, আমরা পশুপালনের ফলে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণ করতে চাই আগামী ২০২৫ সালের মধ্যে। এই জন্যই প্রস্তাবটি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে জানান তিনি।

আর্ডার্ন আরও জানান, কোনো কৃষককে কত কর দিতে হবে, তা নির্ভর করবে তার মালিকানাধীনে থাকা গবাদি পশুর সংখ্যার ওপর। গরু পালনকারী সব কৃষককেই কর দিতে হবে— ব্যাপারটি এমন নয়। প্রান্তিক কৃষকদের ওপরে যেন চাপ তৈরি না হয়, সে বিষয়টিও সরকারের মনোযোগে রয়েছে।

আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপে স্নাতক করুন সৌদি আরবে

তবে এখনো করের পরিমাণ ধার্য করা হয়নি। দেশটির কৃষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টি নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

এছাড়া পরিবেশ-বান্ধব কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে সিএনএনকে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি জানান, আমরা আশা করছি, এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন কৃষকরা।

তথ্য বলছে, গৃহপালিত গরুর সংখ্যা প্রায় ৬২ লাখ নিউজিল্যান্ডে। দেশটির পরিবেশবিদদের দাবি, গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য প্রধানত এসব গরুর ঢেকুর ও বায়ু-ত্যাগ দায়ী নিউজিল্যান্ডের বাতাসে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬