১২ অক্টোবর: ইতিহাসে আজকের এই দিনে

১২ অক্টোবর ২০২২, ০৮:৪৪ AM
ইতিহাসে আজকের এই দিনে

ইতিহাসে আজকের এই দিনে © সংগৃহীত

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাসে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:

১৪৯২ - কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে পৌঁছেন। আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়।

১৫৩২ - ফ্রাসোয়া পিজারোর নেতৃত্বে স্প্যনিশ বাহিনী পেরুর উপর হামলা চালায়।

১৭৮১ - ব্রিটিশ সেনাবাহিনী দক্ষিণ ভারতের নাগাপট্টম অধিকার করে।

১৯০৯ - কলকাতায় অনুশীলন সমিতি নিষিদ্ধ ঘোষিত হয়।

১৯৬৪ - তিন রুশ নভোচারী ভ্লাদিমির কোমানভ, কনস্তানতিন ফিওক্তিস্তভ ও বোসি ইয়োগোরভ ভস্তক-২৪ নভোযান মহাশূন্যে পাড়ি দেন এবং ২৪ ঘণ্টা ১৭ মিনিট মহাশূন্যে ভ্রমণ শেষে ভূ-পৃষ্ঠে অবতরণ করেন।

১৯৬৮ - ঘানা স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়।

১৯৭২ - বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপন হয়।

১৯৭৬ - বিশ্বের বৃহত্তম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয় । সৌদি আরব এই মসজিদ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করে ,তাই এই অনুষ্ঠান পরিচালনা করেন সৌদি আরবের বাদশাহ খালেদ ।

১৯৮৬ - এল সালভেদারে ভূমিকম্পে ১৮০০ লোকের প্রাণহানি ঘটে।

১৯৯২ - কলকাতায় প্রথম দক্ষিণ এশীয় উৎসব শুরু।

১৯৯৯ - পাকিস্তানের সেনা বাহিনী প্রধান জেনারেল পারভেজ মোশাররফ এক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অপসারণ করে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন ।

১৯৯৯ - হলো জাতিসংঘের ধার্য করা ” বিশ্বের ৬০০ কোটি লোকসংখ্যা দিবস”। চীনের রাজধানী পেইচিংয়ের বিভিন্ন মহলের লোকেরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে এক বিরাট সমাবেশ অনুষ্ঠিত করে লোকসংখ্যা ও উন্নয়নের এই অভিন্ন বিশ্বজনীন সমস্যার ওপর মনোযোগ দিয়েছেন।

১৯৯৯ - টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করা হয়।

জন্ম:

১৮৬৪ - প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা কামিনী রায় ।

১৮৬৫ - নোবেলজয়ী [১৯২৯] ইংরেজ জীবরসায়নবিদ আর্থার হার্ডেন ।

১৮৯৬ - নোবেলজয়ী [১৯৭৫] ইতালীয় কবি ও গল্পকার ইউজিনিও মন্তাল ।

১৯২৪ - স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষিকা, রবীন্দ্রসঙ্গীত জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় ।

১৯২৭ - চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক এহতেশাম ।

১৯৩১ - নরওয়েজীয় কম্পিউটার বিজ্ঞানী উলাহ্ইয়োহান ডাল ।

১৯৮১ - দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী সুহাসিনী রাজারাম নাইডু ( চলচ্চিত্র নাম স্নেহা)।

মৃত্যু:

১৯২৪ - ফরাসী কথাশিল্পী আনাতোল ফ্রাঁস।

১৯৬৮ - ইরানের মিনিয়েচার শিল্পের অন্যতম স্থপতি হোসেইন বেহজাদ ।

১৯৯১ - ভারতের কমিউনিস্ট ব্যক্তিত্ব ও স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মুখোপাধ্যায় ।

দিবস:

বিশ্ব আর্থ্রাইটিস দিবস

বিশ্ব ডিম দিবস

ট্যাগ: ইতিহাস
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950