জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হলো বাংলাদেশ

১১ অক্টোবর ২০২২, ১১:০৪ PM
জাতিসংঘ মানবাধিকার পরিষদ

জাতিসংঘ মানবাধিকার পরিষদ © সংগৃহিত

এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাচনে বাংলাদেশ ১৬০ ভোট পেয়েছে।

নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (১১ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

নির্বাচনে জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৪৭ সদস্যের এ কাউন্সিলে বাংলাদেশ ৫ম বারের মতো নির্বাচিত হলো। এটি জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থায় বাংলাদেশের অবদানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাউন্সিলের দায়িত্ব পালনে আমাদের দক্ষতারই একটি সুস্পষ্ট প্রমাণ।

নির্বাচনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত। বিপুল ভোটে বাংলাদেশকে মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত করার জন্য সদস্য দেশগুলোকে ধন্যবাদ জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। তিনি বিশ্বব্যাপী মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় জাতিসংঘের নেতৃত্বকে শক্তিশালী করতে সবার সাথে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত অন্যান্য সদস্য দেশগুলো হলোপ- কিরগিজস্থান, ভিয়েতনাম, ও মালদ্বীপ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, এবারের নির্বাচন ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বিশেষ করে এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬টি দেশ এ অঞ্চলের জন্য নির্ধারিত ৪টি আসনের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। জাতিসংঘ বিশেষ করে মানবাধিকার কাউন্সিলে আমাদের গঠনমূলক ও নীতিগত উপস্থিতির ফলে আজ আমরা এত বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করতে পেরেছি।

ট্যাগ: জাতিসংঘ
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬